কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে পারেন সিদ্ধারামাইয়া, মুসলিম-সহ তিন সম্প্রদায় থেকে উপ-মুখ্যমন্ত্রী

লিঙ্গায়েত, দলিত এবং মুসলিম সম্প্রদায় থেকে এক জন করে নিয়ে মোট তিন জনকে উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে খবর সূত্রের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেন সিদ্ধারামাইয়া (Siddaramaiah)। আর রাজ্যে কংগ্রেসের সংগঠন সামলানোর দায়িত্ব থাকবে ডিকে শিবকুমারের (D K Shivakumar) কাঁধে। বুধবার কর্ণাটকের কংগ্রেসের পোড় খাওয়া নেতাদের সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এবং রাহুল গান্ধির (Rahul Gandhi) চূড়ান্ত পর্বের বৈঠকের আগে এমনটাই খবর সূত্রের। ওই সূত্র আরও জানিয়েছে, দক্ষিণের এই রাজ্যে তিনজনকে উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে। লিঙ্গায়েত, দলিত এবং মুসলিম সম্প্রদায় থেকে এক জন করে নিয়ে মোট তিন জনকে উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে খবর সূত্রের।

সূত্রের খবর, ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রীর পদের জন্য দাবি করেছিলেন। কিন্তু তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তিনি উপ-মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও ফিরিয়েছেন বলে সূত্রের দাবি। কংগ্রেস নেতা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার বৈঠকে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তিন জনের নাম বৈঠকে উঠতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, লিঙ্গায়েত, দলিত ও মুসলিম সম্প্রদায় থেকে এমবি পাটিল (MB Patil), জি পরমেশ্বরা (G Parameshwara) এবং ইউটি খাদের (UT Khader) উপ-মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন।

সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি শিবকুমারের সঙ্গে কথা বলে তাঁকে ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু শিবকুমার বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর তাঁকে কর্ণাটকের কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য বলেন কংগ্রেস নেত্রী। উল্লেখ্য বুধবার মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং শিবকুমারের সঙ্গে দেখা করার পরে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত আকারে ঘোষণা করা হবে।

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে আটক তথ্যপ্রযুক্তি কর্মী

আন্দোলনের মধ্যে স্বস্তির খবর! বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের! কবে মিলবে বাড়তি টাকা?

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

মুখে দিলেই স্বাদ লেগে থাকবে, বানান অনুষ্ঠান বাড়ির মুচমুচে ফিশ চপ

মালাইকারি-পাতুরি ছেড়ে এবার বানিয়ে ফেলুন পঞ্জাবি মশালা চিংড়ি, রইল সহজ রেসিপি

৭৫-এর রজনীকান্তের সঙ্গে রোম্যান্স করবেন শ্রীলিলা

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট