সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সিকিমের নামচি জেলায় তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। এখনও পাঁচজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, সেনাবাহিনী, রাজ্য পুলিশ, দমকল এবং এনএইচপিসি-র বিশেষজ্ঞ দল।

সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সুড়ঙ্গের ভিতরে মোট ২৭ জন আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন কোনওক্রমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। ইতিমধ্যেই ২০ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি পাঁচজনের সন্ধানে নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান চলছে। তবে সুড়ঙ্গের ভিতরে ধোঁয়া, বিষাক্ত গ্যাস এবং ধসে পড়া পাথরের স্তূপ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নামচির পুলিশ সুপার সোনম ডি ভুটিয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া ১২টি দেহের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে এনএইচপিসির অনুমান, পাথরের মধ্যে জমে থাকা মিথেন গ্যাসের আকস্মিক বিস্ফোরণের জেরেই সুড়ঙ্গে ধস নামে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পশ্চিমবঙ্গ থেকেও বিশেষ খনি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রের তরফে মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মুখ্যসচিব রবীন্দ্র তেলাংয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে উদ্ধার অভিযান আরও দ্রুত করা, মৃতদের পরিচয় নিশ্চিত করা এবং ভিন্নাজ্যের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে