অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

Share:

নিজস্ব প্রতিনিধি: সবাই বারবার সতর্ক করে বলেছিল থানায় যেতে! শোনেননি মা। অবশেষে সেই সন্তানের হাতেই খুন জন্মদাত্রী নন্দকুমার থানার অন্তর্গত খঞ্চি গ্রামে নিজের বৃদ্ধা মাকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সন্ধ্যা হাজরা (৭০)। অভিযুক্ত ছেলে শঙ্কর হাজরাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শঙ্কর হাজরা দীর্ঘদিন ধরেই মদ্যপানে আসক্ত ছিলেন। অভিযোগ, নেশাগ্রস্থ অবস্থায় প্রায়ই তিনি বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন এবং বৃদ্ধা মায়ের উপর শারীরিক নির্যাতন চালাতেন। প্রতিবেশীরা একাধিকবার বিষয়টি নিয়ে আপত্তি জানালেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। পরিবারের সদস্যরা বহুবার থানায় অভিযোগ জানানোর কথা বললেও, ছেলের প্রতি মায়ের স্নেহের কারণে সন্ধ্যা হাজরা কখনও পুলিশের দ্বারস্থ হননি। সেই সিদ্ধান্তের এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের কেউ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার (২১ জুলাই) মা-ছেলের মধ্যে কোনও বিষয়কে কেন্দ্র করে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় উত্তেজিত হয়ে শঙ্কর হাজরা নিজের মায়ের মাথা বারবার দেওয়ালে আছড়াতে থাকে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্ধ্যা হাজরার।

আরও পড়ুন: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বৃদ্ধার নিথর দেহ দেখতে পান। অভিযুক্তও ঘটনাস্থলেই ছিল। এরপর গ্রামবাসীরা তাকে আটকে রেখে নন্দকুমার থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তও ঘটনাস্থলেই ছিল। এরপর গ্রামবাসীরা তাকে আটকে রেখে নন্দকুমার থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই অভিযুক্তের বিরুদ্ধে অশান্তি ও মারধরের অভিযোগ ছিল। তাঁদের মতে, আগেই আইনি পদক্ষেপ নেওয়া হলে হয়ত এই মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হত। ধৃতকে এদিন তমলুক আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর