মোদির চাপে লকার তল্লাশিতেও ক্লিনচিট, দাবি সিসোদিয়ার

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ব্যাঙ্কের লকারে আজ, মঙ্গলবার তল্লাশি চালায় সিবিআই। সিসোদিয়ার দাবি, সেই লকার থেকে কিছুই পাওয়া যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ব্যাঙ্কের লকারে আজ, মঙ্গলবার তল্লাশি চালায় সিবিআই। সিসোদিয়ার দাবি, সেই লকার থেকে কিছুই পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাপে শুরু হওয়া তদন্তে ক্লিনচিট পেয়েছে তাঁর পরিবার বলে দাবি দিল্লির উপমুখ্যমন্ত্রী।

গাজিয়াবাদের একটি ব্যাঙ্কে লকার রয়েছে সিসোদিয়া পরিবারের। সেই লকারেই মঙ্গলবার তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি শেষ হওয়ার পর সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সিসোদিয়া বলেন, ‘‘লকারে আমার স্ত্রী ও সন্তানদের ৭০ হাজার টাকার গয়না ছিল। আমি খুশি যে প্রধানমন্ত্রীর চাপে আমার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আমার লকারে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কিছুই পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে হওয়া তল্লাশিতে আমি ও আমার পরিবার ক্লিনচিট পেয়েছি।’’ সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযানের সময় অত্যন্ত ভদ্র ব্যবহার করেছেন বলে জানিয়ে কেজরিওয়ালের ডেপুটি বলেন, ‘‘আসলে ওঁরাও জানেন, কিছুই পাওয়া যাবে না। কিন্তু সিবিআইয়ের উপর প্রধানমন্ত্রীর চাপ আছে। যে কোনও উপায়ে মণীশ সিসোদিয়াকে দুই থেকে তিন মাসের জন্য জেলে ঢোকানোর চাপ।’’

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি টুইটে জানান, তাঁর সরকারের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে তদন্ত চলছে তা ঘৃণ্য রাজনীতির দ্বারা অনুপ্রাণিত। তিনি লেখেন, ‘আমি আশা করব, কেন্দ্র এই নোংরা রাজনীতির খেলা বন্ধ করে আমাদের কাজ করতে দেবে।’ প্রসঙ্গত, গত ১৯ অগস্ট, সিবিআই সিসোদিয়ার বাসভবনে ম্যারাথন তল্লাশি চালায়। দিল্লিতে নতুন শুল্ক নীতির জেরে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে সিবিআই যে এফআইআর দায়ের করে তাতে প্রথম নাম সিসোদিয়ার। এই প্রেক্ষিতেই মঙ্গলবার তাঁর ব্যাঙ্কের লকারেও তল্লাশি চালানো হয়। তা নিয়েই আবার বিজেপি সরকারের দিকে তীব্র আক্রমণ শানাল দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের