কর ফাঁকি দিয়ে শিরোনামে মোদি-বন্ধু অনিল, নাম সচিনেরও

নাম রয়েছে সতীশ শর্মারও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : প্যান্ডোরার বাক্স খুলতেই তোলপাড় দেশ তথা বিশ্ব। কর ফাঁকির তালিকায় জড়িয়ে গিয়েছেন মোদি-ঘনিষ্ঠ শিল্পপতি অনিল আম্বানির নাম। কর ফাঁকির তালিকায় নাম রয়েছে সচিন তেন্ডুলকর, নীরব মোদির বোন পুরভী মোদি, নীরা রাডিয়া, বলিউড তারকা জ্যাকি শ্রফ, গান্ধি পরিবারের ঘনিষ্ঠ সতীশ শর্মা, কক্স অ্যান্ড কিংস কোম্পানির অজিত কেরকরের।  ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের রিপোর্ট বলছ, শুধু ভারতের ৩০০ জন কর ফাঁকি দিয়েছেন। জানা গিয়েছে, সতীশ শর্মা ছাড়াও কর ফাঁকির তালিকায় নাম রয়েছে আর পাঁচ নেতার। কর ফাঁকি দিয়ে সংবাদের শিরোনামে বায়োকন লিমিটেড অ্যান্ড বায়োকন বায়োলজিক্সের এগজিকিউটিভ কিরণ মজুমদার শ। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছেন মোট কর ফাঁকির পরিমাণ ৭ ট্রিলিয়ন ডলার।  

রবিবার এই প্যান্ডোরার বাক্স খুলেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে।সেই রিপোর্টে বেকায়দায় বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রাক্তন রাষ্ট্রনেতা এবং প্রথম সারির রাজনীতিবিদ । এঁদের মধ্যে রয়েছে জর্ডনের রাজা, চেক প্রজতন্ত্রের প্রধানমন্ত্রীর নামও। কর ফাঁকির তালিকায় নাম রয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘনিষ্ঠ একাধিক মন্ত্রী ও নেতার নাম।  বাদ যাননি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নামও। 

রিপোর্ট ফাঁসের পরে পরেই সচিনের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল যাবতীয় কর মিটিয়ে দিয়েছেন। এই খবর লেখা পর্যন্ত কর ফাঁকির তালিকায় থাকা বাকি ভারতীয়দের প্রতিক্রিয়া জানা যায়নি। 

যদিও পাক প্রধানমন্ত্রী ইমরান খান এই রিপোর্টকে স্বাগত জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে ইমরানের টুইট, যারা কর ফাঁকি দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

 

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী