Firecracker explosion: বাজি বিস্ফোরণে বিহারে হত ছয়

আহত আরও আট

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: বাড়ির ভিতরে মজুত রাখা বাজি (firecracker) ফেটে প্রাণ হারালেন ছয় জন। আহত আরও আট। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ উড়ে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী (fire unit) । ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। ব্যবসায়ীর পরিচয় জানা গিয়েছে। পুলিশ (police) সূত্রে জানা গিয়েছে ব্যবাসায়ীর নাম শাবির হুসেন।

দুর্ঘটনাটি ঘটে ছাপরা থেকে ৩০ কিলোমিটার দূরে। সারনের (Saran) পুলিশ সুপার সন্তোষ কুমার সংবাদসংস্থাকে এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানান,শাবির হুসনের বাড়িতে মজুত রাখা ছিল বাজি (firecracker) । আচমকাই মজুত রাখা বাজিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এলাকার বাসিন্দারা পুলিশ ও দমকলকে (fire unit) খবর দিলে তারা সেখানে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায়। আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সাময়িক বেগ পেতে হয়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত (damaged) হয়েছে। প্রত্যক্ষদর্শীর (eye witness) বয়ান অনুযায়ী, আগুন লাগার পরে এক ঘণ্টা ধরে নাগাড়ে বাজি ফাটার শব্দ শোনা গিয়েছে।

এই ঘটনা থেকে অন্য একটি প্রশ্ন উঠে আসছে। কী করে পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়ে এই ব্যবসায়ী (businessman) বাজি তৈরি করে বাড়িতেই মজতু রেখে আসছিলেন। তাহলে কী পুলিশ ও প্রশাসনের একাংশের মদতেই চলছিল বাজি তৈরির ব্যবসা। পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়