আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আদানির জালিয়াতির জের: ছয় সংস্থার মোট ক্ষতি ৫০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শিল্পপতি আদানির জালিয়াতির মাশুল দিল ভারতে ছয়টি সংস্থা। গত এক সপ্তাহে এই ছয় সংস্থার মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এই ছয় সংস্থার মধ্যে আবার একটি ব্যাঙ্কও রয়েছে।  সংস্থাগুলি হল হিন্দুস্তান লিভার, ভারতী এয়ারটেল, আইটিসি, আইসিআইসিআই, এইচডিএফসি টুইন। প্রতিটি সংস্থার শেয়ারের দামে পতন লক্ষ্য করা গিয়েছে। ছয়টি সংস্থার শেয়ারের মোট ক্ষতির পরিমাণ ৪৯, ২৩১. ৪৪ কোটি টাকা। এই ছয়-সংস্থা সহ মোট ৩০ সংস্থার শেয়ারের দাম পড়ে গিয়েছে। সব থেকে বেশি ক্ষতির মুখ দেখেছে হিন্দুস্তান লিভার। গত সপ্তাহে মোট ৩০টি সংস্থার শেয়ারের দাম ১৫৯.১৮ পয়েন্ট কমে যায়  (০.২৬ শতাংশ)। 

কোন সংস্থার আর্থিক ক্ষতি কত হয়েছে, একবার দেখে নেওয়া যাক। এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের মোট দাম ১,২৫৫ কোটি টাকা থেকে কমে দাঁড়ায় ৯,২৩,৯৩৩.৪৫ কোটি টাকা। এইচডিএফসির শেয়ারের মোট দাম ১, ২৩৩.০৭ কোটি টাকা কমে দাঁড়ায় ৪,৯১, ০৮০ কোটি টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের মোট দাম  ৬,৮৬৩.৩৭ কোটি টাকা কমে দাঁড়ায় ৫,৯৫,৮৮৫.৬৩ কোটিতে। 

শেয়ার বাজারে শিল্পপতি আদানির জালিয়াতির খবর ফাঁস হতেই সূচকের দোলাচল শুরু হয়। অনেকে আশা করেছিলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট শেয়ার বাজারকে অনেকটাই চাঙ্গা করবে। শেয়ারবাজার পেশের দিন দেখা গেল সূচকের পতন। এই পতন বার্তা দেয় অসন্তোষের। লগ্নিকারীদের মুখে বাজেট যে হাসি ফোটাতে ব্যর্থ সূচকের পতনে স্পষ্ট। 

আরও পড়ুন শেয়ার বাজারেও ঝটকা, আদানির ক্ষতি লক্ষ-কোটি

Published by:

Share Link:

More Releted News:

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

জিও বনাম এয়ারটেল ৩৫৫ টাকার প্ল্যান, কোনটি বেশি লাভজনক? জেনে নিন সব তথ্য

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ