‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  টানা ২৫ দিন অনশনে থাকার পর এবার বড় বার্তা দিলেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়া ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে কেন্দ্র স্পষ্ট আশ্বাস দিলেই তিনি অনশন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহকে লেখা চিঠিতে এই বার্তা স্পষ্ট করেছেন ওয়াংচুক।

চিঠিতে ওয়াংচুক জানিয়েছেন, তিনি বাঁচতে চান, নিজের ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চান এবং শিক্ষা ক্ষেত্রেই কাজ চালিয়ে যেতে চান। কিন্তু যে তরুণ-তরুণীদের স্বার্থে এই আন্দোলন শুরু হয়েছিল, তাঁদের নিরাপত্তা নিশ্চিত না করে অনশন ভাঙা তাঁর পক্ষে সম্ভব নয়।ওয়াংচুকের দাবি, মঙ্গলবার গুরগাঁওয়ের মেডান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংহ তাঁর সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের আবেদন জানান। সেই সময় তাঁরা প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং এই ইস্যুতে সংসদে অর্থপূর্ণ আলোচনার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। সমাজকর্মীর দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদও তাঁর সঙ্গে দেখা করেছেন অথবা চিঠি লিখে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তবে আন্দোলনে অংশ নেওয়া কোনও পড়ুয়া বা প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার বা অন্য কোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারকে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।

আরও পড়ুনঃ ১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

ওয়াংচুক আরও বলেন, আন্দোলনকারীদের একমাত্র ‘অপরাধ’ ছিল স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে সরব হওয়া। তাই সরকার যদি নিঃশর্ত আশ্বাস দেয়, তাহলে তিনি অবিলম্বে অনশন প্রত্যাহার করবেন। তবে সেই প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশি কড়াকড়ি না করার আবেদনও জানিয়েছেন সোনাম ওয়াংচুক।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর