ডিএমকের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে চাঁদের হাট দিল্লিতে

ফিতে কেটে ডিএমকে কার্যালয়ের উদ্বোধন করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির বিরুদ্ধে বিরোধীরা ছত্রভঙ্গ। আর তার ভরপুর রাজনৈতিক ফায়দা তুলছে পদ্ম শিবির। সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের ভোটেও ফের তার প্রমাণ মিলেছে। আর তার পরেই নিজেদের অহংবোধ ছেড়ে ফের কাছাকাছি আসতে শুরু বিরোধীরা। শনিবার রাজধানীতে ডিএমকের কার্যালয় উদ্বোধন উপলক্ষে চাঁদের হাট বসেছিল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীরা হাজির হয়েছিলেন। ওই চাঁদের হাটে মধ্যমণি ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি।

নয়াদিল্লিতে দলের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রতিটি দলের নেতাদেরই আমন্ত্রণ পাঠিয়েছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন। যদিও বিজেপি সহ এনডিএ’এ কোনও শরিক দলের নেতারা আসেননি। ফিতে কেটে ডিএমকে কার্যালয়ের উদ্বোধন করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। হাজির ছিলেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, শিরোমণি অকালি দলের হরসিমরাত কাউর বাদল, তেলেগু দেশম পার্টির রামমোহন নাইডু।

সবচেয়ে লক্ষ্যণীয় এদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নবীন পট্টনায়কের বিজু জনতা দলের নেতা অমর পটনায়ক। যদিও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাউকে দেখা যায়নি। এদিন বিরোধী দলের নেতা-নেত্রীদের একই ছাতার তলায় আনতে পেরে অনেকটাই আপ্লুত ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন। তাঁর কথায়, ‘আজকের অনুষ্ঠান আগামী দিনে জাতীয় রাজনীতির ইতিহাস নতুন করে লিখবে। বিরোধীদের মধ্যে কোনও একতা নেই বলে যে অপপ্রচার চলছে, তাও আশা করি বন্ধ হবে।’

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের