কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমন চান্ডিকে শেষ শ্রদ্ধা জানালেন সোনিয়া-রাহুল

মঙ্গলবার বেঙ্গালুরুর ইন্দিরা নগরে একটি বাড়িতে রাখা উমনের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান সোনিয়া-রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমন চান্ডিকে (Oommen Chandy) শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি এবং দলের নেতা রাহুল গান্ধি। মঙ্গলবার বেঙ্গালুরুর ইন্দিরা নগরে একটি বাড়িতে রাখা উমনের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান সোনিয়া-রাহুল। পাশাপাশি প্রয়াত বর্ষীয়াণ নেতার পরিবারকে সমবেদনাও জানান তাঁরা। এদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।

মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমন চান্ডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেরল সরকার মঙ্গলবার সরকারি ছুটি এবং দুই দিনের শোক ঘোষণা করেছে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ক্যানসারের চিকিৎসা চলাকালীন ভোর ৪.২৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চান্ডির।

আগামী বৃহস্পতিবার দুপুর ২টোয় কোট্টায়মের কাছে পুথুপ্পল্লী গির্জায় উমন চান্ডির শেষকৃত্য সম্পন্ন হবে। মঙ্গলবার বেঙ্গালুরু থেকে বিশেষ বিমানে মরদেহ নিয়ে যাওয়া হবে তিরুবনন্তপুরমে, পরিবারের তরফে এমনটাই জানানো হয়েছে।

উল্লেখ্য মাত্র ২৭ বছর বয়সে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় পা রেখেছিলেন চান্ডি। ৩৪ বছর বয়সে মন্ত্রী হন। প্রথম নির্বাচনে জেতার পর দ্বিতীয়বার পরাজয় স্বীকার করতে হয়েছিল তাঁকে। তারপর থেকে টানা ১১ বার জয়ী হন চান্ডি। গত ৫ দশক ধরে পুতুপল্লীর জনপ্রতিনিধি ছিলেন তিনি। চান্ডি মোট ৭ বছর কেরলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। প্রথমবার ২০০৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত। কেরল বিধানসভায় বিরোধী দলেনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন চান্ডি।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন