CRPF ক্যাম্পে বোমা ছুঁড়ল কাশ্মীরী মহিলা, ব্যাপক চ্যাঞ্চল্য

মঙ্গলবার সন্ধ্যার এই পুরো ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ক্যাম্পে এবার হামলা চালাল এক কাশ্মীরী মহিলা। মঙ্গলবার সন্ধ্যার দিকে জম্মু-কাশ্মীর উপত্যকার সোপরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তথা CRPF-এর যে ক্যাম্প রয়েছে সেখানে বোমা ছুঁড়তে দেখা যায় বোরখা পরিহিত এক মহিলাকে। তবে সৌভাগ্যবশত ওই মহিলা লক্ষ্যচ্যুত হয়। বোমাটি ক্যাম্পের ভিতরে না পড়ে ক্যাম্পের বাইরে পড়ে এবং সেখানেই বিস্ফোরণ ঘটায়। ফলে এই ঘটনায় কেউ আহত কিংবা নিহত হননি বলে পুলিশ সূত্রে খবর।

মঙ্গলবার সন্ধ্যার এই পুরো ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বোরখা পড়া এক মহিলা হঠাৎই CRPF-এর ক্যাম্পের সামনে দাঁড়িয়ে পড়ে এবং জামার ভিতর থেকে কিছু একটা বের করে সেটা ছুঁড়ে দিয়েই দৌড়ে পালিয়ে যায়। এরপরেই গোটা এলাকা ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। 

 

পুলিশ সূত্রে খবর, যে মহিলা এই ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যেই তাঁকে শনাক্ত করা হয়েছে। তবে এখনও সে পলাতক। তাঁর খোঁজে বিশাল তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, ‘খুব দ্রুত ওই মহিলাকে গ্রেফতার করা হবে বলে আশা করা হচ্ছে।’ সেই সঙ্গে এই ঘটনার পিছনে ওই মহিলা একা রয়েছে নাকি তার সঙ্গে আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে টাও খতিয়ে দেখছে জম্মু কাশ্মীর পুলিশ। 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র