১১ ডুবে মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন অখিলেশ যাদব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১২ বছর পরে মহাকুম্ভ মেলা বসছে প্রয়াগের শহরে। ২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।  আর এই আবহে রবিবার  মহামুম্ভ মেলায়  গেলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব । এদিন  সকাল সকাল গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন তিনি ।

প্রায় ১১ বার ডুব দিয়েছেন অখিলেশ যাদব। তারপর তিনি যান মহাকুম্ভ মেলায় প্রতিষ্ঠিত সমাজবাদী নেতার প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মূর্তিতে মাল্যদান করতে । সেইসঙ্গে অখিলেশ কথা বলেন মেলায় আসা পূর্ণার্থীর এবং সাধুদের  সঙ্গে । বলা বাহুল্য, প্রয়াগরাজে কুম্ভমেলায় বিরোধীরা না আসাকে হাতিয়ার করে একাধিকবার প্রশ্ন তুলেছিল বিজেপির নেতৃত্বরা । এই আবহে এদিনের   অখিলেশের এই পূর্ণস্নান বিরোধীদের একেবারেই পাল্টা জবাব দিল বলে  মনে করছে রাজনৈতিক মহল ।

উল্লেখ্য, ১৪৪ বছরের পুণ্যতিথির পর এবছর অনুষ্ঠিত হচ্ছে পবিত্র মহাকুম্ভ। তাই এবার  প্রয়াগরাজে গঙ্গার তীরে অমৃত কুম্ভের সন্ধানে দেশ-বিদেশ থেকে ছুটে এসেছেন লক্ষ লক্ষ মানুষ। তাঁদের মধ্যে যেমন রয়েছেন সাধারণ ভক্তের দল, তেমনই আছেন সন্তরাও। ইতিমধ্যেই প্রয়াগরাজের মহা কুম্ভে পুণ্যলাভের আশায় সাত কোটির বেশি মানুষ পুণ্যস্নান সেরেছেন বলে জানা গিয়েছে।তাই প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। সেইসঙ্গে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা  ।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর