সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদের মাধাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৬ বছরের এক তরুণীর। সাংসদ পুত্রের বেপরোয়া গাড়ি চালানোর জেরেই ঘটেছে এই ঘটনা।  একটি অ্যাস্টন মার্টিন নামের বিলাসবহুল গাড়ির ধাক্কায় প্রাণ হারান ভারতী মুখি নামে ওই তরুণী। 

এই দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের রাজ্যসভার সাংসদ লিঙ্গামেনেনি রমেশের ছেলে লিঙ্গামেনেনি সঞ্জুশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতী মুখি হায়দরাবাদের ইনঅরবিট মলের একটি লাইফস্টাইল স্টোরে কাজ করতেন। গত ১৬  অগস্ট দুপুরে সহকর্মী পুজা অশোকের সঙ্গে কাছের একটি এলাকায় খাবার আনতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ইনঅরবিট মলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অ্যাস্টন মার্টিন গাড়ি তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। স্থানয়ীরা জানিয়েছেন,  গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এবং বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল। ধাক্কার জেরে ভারতীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর তাঁকে ওই গাড়িতেই জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ঘটনার পর ভারতীর সহকর্মী বিষয়টি মলের ম্যানেজারকে জানান। এরপর ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে মাধাপুর থানায় মামলা দায়ের হয়।  সাইবারাবাদ এলাকা পুলিশ ২১ বছর বয়সী সঞ্জুশকে গাড়িচালক হিসেবে শনাক্ত করেছে, যার বাবা একজন ব্যবসায়ী এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের জনসেনা পার্টির সাংসদ। অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। মাধাপুরের সহকারী পুলিশ কমিশনার সি শ্রীধর নিশ্চিত করেছেন যে অভিযুক্তকে একটি নোটিশ দেওয়া হয়েছে।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ