দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে, মৃত ৪ ডাক্তারি পড়ুয়া, রয়েছেন বাংলার ২ জন

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। আমরোহায় দিল্লি-লখনউ জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতরা সকলেই ডাক্তারি পড়ুয়া। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বুধবার গভীর রাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে যান ইউনিভার্সিটির উপাচার্য রাজীব ত্যাগী। চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত চারজন শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটির MBBS পড়ুয়া ছিলেন। মৃতদের নাম আয়ুষ শর্মা, সপ্তর্ষি দাস, অর্ণব চক্রবর্তী ও শ্রেষ্ঠা পাঞ্চোলি সপ্তর্ষি দাস দাস, অর্ণব চক্রবর্তী পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেই জানা গিয়েছে।   সূত্রের খবর, মৃত জন ২০২০ ব্যাচের MBBS পড়ুয়া । সকলেই পড়া শেষ করে বর্তমানে নিজেদের কলেজেই ইন্টার্নশিপ করছিলেন।  পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে একাধিক ইন্ডিগো বিমান বাতিল, পরিষেবা শিকেয়, নাকাল যাত্রীরা

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়, যার ফলে যাত্রীদের বাঁচার কোনও সম্ভাবনাই ছিল না। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। ফরেনসিক দল এবং পুলিশ কর্মীরা রাতভর ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপ পরীক্ষা করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে। গাড়ি থেকে মদের বোতল ও চিপসের প্যাকেট উদ্ধার করা হয়েছে। রাজাবপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জানানো হয়েছে দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা চলছে। একই রাতে আরেকটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে রাত ৮টা ৪৫ মিনিটে।  আমরোহার গজরাউলা ৯ নম্বর জাতীয় সড়ক একটি ট্রাক এবং একটি মোটরবাইকে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। জানা গিয়েছে, লখিমপুর খেরি জেলার সোনা খুর্দ গ্রামের বাসিন্দা দীপক এবং নীতিন নামে নিহতরা গুরুগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ