শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে সিআরপিএফের গাড়ি, আহত ৭ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীনগরে ভয়াবহ পথদুর্ঘটনায় নদীতে তলিয়ে গেল সিআরপিএফ-এর একটি গাড়ি। ঘটনায় আহত হয়েছেন সাতজন জওয়ান। শনিবার সকালে শহরের আহমেদনগর এলাকার দাগপোরা-উমেরহাইর সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, চলন্ত অবস্থায় আচমকাই গাড়িটির উপর থেকে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি রাস্তার পাশ দিয়ে ছিটকে পড়ে উল্টে গিয়ে পাশের নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় গাড়ির ভেতরে থাকা সিআরপিএফ সদস্যরা গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় আহত জওয়ানদের নদী থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মানহানি মামলায় আদালতে রাহুল গান্ধি, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ বিজেপির

পরে আহতদের শ্রীনগরের সৌরা এলাকায় অবস্থিত এসকেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সাতজনেরই আঘাতের চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে নিরাপত্তার স্বার্থে সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাস্তার বাঁক ও অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তবে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা