ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, ৩৩৫ সূচক বাড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারে য‍ৎসামান্য হলেও লক্ষ্মীলাভ হল বিনিয়োগকারীদের। বুধবারের জোর ধাক্কা সামলে বৃহস্পতিবার খানিকটা ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। মূলত তথ্য প্রযুক্তি, মেটাল এবং তেল ও গ্যাস ক্ষেত্রগুলির সঙ্গে জড়িত সংস্থাগুলির দুরন্ত পারফরম্যান্সের কারণেই ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। দিনের শেষে আগের দিনের চেয়ে ৩৩৫.৩৯ সূচক বেড়ে ৭৩,০৯৭.২৮ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে। অন্যদিকে নিফটি বন্ধ হয়েছে ২২,১৪৬.৬৫ সূচক নিয়ে।

গতকাল বুধবার মুখ থুবড়ে পড়েছিল সেনসেক্স। একদিনেই ৯০৬ সূচক হারিয়েছিল। বিনিয়োগকারীদের পকেট থেকে গায়েব হয়ে গিয়েছিল ১৩ লক্ষ কোটি টাকার বেশি। শেয়ারবাজারে বড়সড় পতনে প্রমাদ গুনছিলেন বিনিয়োগকারীরা। আগের দিনের চেয়ে সামান্য কমে ৭২,৫৭০.১০ পয়েন্ট নিয়ে এদিন লেনদেন শুরু করেছিল সেনসেক্স। শুরুর দিকে কিছুটা চড়লেও পরে পড়ে যায়। কিন্তু সেই পতন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ধাক্কা সামলে ধীর গতিতে উপরের দিকে উঠতে থাকে সেনসেক্সের সূচক। দুপুর দুটো নাগাদ ফের নিচের দিকে নামে। আবারও উপরের দিকে চড়তে থাকে। চড়াই উতরাই শেষে ৩৩৫.৩৯ সূচক বাড়তি নিয়ে বন্ধ হয়। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৩,৩৬৪.৩০ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭২,৪৭৯.১৭ পয়েন্ট।

আগের দিনের জোর ধাক্কার পরে এদিন শেয়ারবাজারে ঘুরে দাঁড়িয়েছে মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্স। মিডক্যাপ ইনডেক্স ২.৩ শতাংশ বেড়েছে। আর স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ৩.১ শতাংশের মতো। ব্যাঙ্কিং সেক্টর বাদে বাকি সব সেক্টরই সবুজ জোনে দাঁড়িয়ে লেনদেন শেষ করেছে। বাজারে ভারতী এয়ারটেল, লার্সেন অ্যান্ড টুব্রো, উইপ্রো, ইনফোসিস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো সংস্থা লাভের মুখ দেখেছে।  

 

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

ফের বেপরোয়া বাসের রেষারেষি, বেহালায় স্কুটি আরোহীর মৃত্যুতে চাঞ্চল্য

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

দীর্ঘদিন বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ ভয়েস মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক