লক্ষ্মীবারের সকালেই মহা লোকসানের মুখে বিনিয়োগকারীরা, কয়েক লক্ষ কোটি গায়েব

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারের সকালেই শেয়ারবাজারে চরম হাহাকার। মহা লোকসানের মুখে পড়লেন বিনিয়োগকারীরা। বেলা বারোটার মধ্যেই কর্পূরের মতো বাজার থেকে উধাও হয়ে গিয়েছে কয়েক লক্ষ কোটি টাকা। এক ধাক্কায় এক হাজারের কাছাকাছি কমেছে সেনসেক্স সূচক। আর নিফটি কমেছে ২২৫ পয়েন্টের মতো।

বুধবারই (১৮ ডিসেম্বর) সুদ কমানোর কথা ঘোষণা করেছে আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক। সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা .২৫ শতাংশ কমানোর কথা ঘোষণা করেন মার্কিন ফেডারেল ব্যাঙ্কের প্রধান জেরোম পাওয়েল। আর ওই ঘোষণার প্রভাব এসে পড়েছে দালাল স্ট্রিটে। গতকাল বুধবার ৮০ হাজার ১৮২.২০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আগের দিনের চেয়ে ১১০০-র বেশি সূচক কম নিয়ে খোলে সেনসেক্স। লাল বা রেড জোনে থেকে শুরু হয় লেনদেন। এর পর চড়াই-উতরাইয়ের মধ্যে থেকেই এগোতে থাকে বাজার। এক ধাক্কায় হাজারের বেশি পয়েন্ট খোয়ানোয় বিনিয়োগকারীদের মাথায় হাত পড়ে যায়। যদিও বেলা গড়াতে খানিকটা ঘুরে দাঁড়াতে থাকে সেনসেক্স ও নিফটি। কিন্তু সকালের রাম ধাক্কা কাটানোর জন্য তা যথেষ্ট ছিল না।

বম্বে স্টক এক্সচেঞ্জের নথিভুক্ত শীর্ষ ৩০ সংস্থার শেয়ার দর ব্যাপক হারে কমেছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিস। ওই সংস্থার শেয়ার মূল্য তিন শতাংশের বেশি কমেছে। এশিয়ান পেন্টস, টিসিএস, এইচসিএল, মাহিন্দ্রা, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার মূল্য ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। অন্যদিকে নিফটির ৫০ সংস্থার মধ্যে ৪৭ সংস্থার শেয়ার মূল্য নিম্নমুখী। তবে টাটা কনজিউমার, ডক্টর রেড্ডি’জ ল্যাব-সহ তিন সংস্থার শেয়ার মূল্য বেড়েছে।

কেকেআরের চিন্তা বাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’