Tirupati Laddu Controversy: তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে এবার তরজায় দক্ষিণী দুই অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর এই আবহে এবার বিতর্কে জড়াল দক্ষিণী অভিনেতা তথা রাজনীতি বিদ পবন কল্যাণ এবং অভিনেতা প্রকাশ রাজ। এক্স  হ্যান্ডেলে পোস্ট করে পবন কল্যাণ জানিয়েছেন, ‘তিরুপতি বালাজি প্রসাদে মাছের তেল, শুয়োরের চর্বি এবং গরুর মাংসের চর্বি মেশানোর ঘটনায় আমরা খুবই বিব্রত। তৎকালীন YCP সরকার কর্তৃক গঠিত টিটিডি বোর্ডকে পুরো ঘটনা নিয়ে জবাব দিহি করতে হবে। আমাদের সকলকে মিলে সনাতন ধর্মের অবমাননা বন্ধ করতে হবে।‘

আর পবন কল্যাণের এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন প্রকাশ রাজ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এটা এমন একটা রাজ্যে ঘটেছে যেখানে আপনি উপমুখ্যমন্ত্রী। দয়া করে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিন। কেন আপনি ভয় ছড়াচ্ছেন । আমাদের দেশে এমনিতেই সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে।‘

উল্লেখ্য, শুক্রবার তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) তরফে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরিতে ঘিয়ের পাশাপাশি ব্যবহার করা হত পশুর চর্বি, মাছের তেল। আর ওই রিপোর্ট ফের প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে লাড্ডুতে ভেজাল মেশানোর কথা জানতে পেরেই ক্ষোভ উগরে দিয়েছেন পুণ্যার্থীরা।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার