কোটায় অব্যাহত মৃত্যুমিছিল, ফের আত্মঘাতী এক পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কোটায় অব্যাহত  আত্মহত্যার ঘটনা। কোটায়  ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এক পড়ুয়া। মঙ্গলবার রাতে কোটার জওহর নগর এলাকার একটি হস্টেল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, আত্মঘাতী পড়ুয়া  উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা মহম্মদ জায়েদ। তিনি ডাক্তারি পরীক্ষার জন্য দ্বিতীয়বার প্রস্তুতি নিচ্ছিলেন। এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

ইতিমধ্যেই কোটা পুলিশ ওই পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তারা কোটায় পৌঁছানোর পরে ময়নাতদন্ত করা হবে মহম্মদ জায়েদের দেহ। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে জায়েদকে এই পদক্ষেপ নিতে বাধ্য করা হতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে তৎকালীন অশোক গেহলট সরকার ২০২৩ সালে  কোচিং সেন্টারগুলিকে এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা রোধে শিক্ষার্থীদের চাপ কমাতে সহায়তা করার জন্য নির্দেশিকা জারি করেছিল। গত সপ্তাহেই কোচিং সেন্টারগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা এবং শিক্ষার্থীদের বিনোদন নিশ্চিত করার নির্দেশনা।  আর এই নির্দেশিকার মাঝেই ফের আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় । জানা গিয়েছে, ২০২৩ সালে কোটায় ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আত্মহত্যা করেছে মোট ২৬ জন পড়ুয়া। তবে বারবার কেন এমন আত্মহত্যার ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর