বেকারত্বের জ্বালা, কাজের সন্ধানে লম্বা লাইনে ৩,০০০ ইঞ্জিনিয়ার পড়ুয়া

ভিডিওতে স্পষ্ট, খোলা রাস্তায় রোদ মাথায় নিয়েই IT সংস্থার বাইরে দাঁড়িয়ে আছেন হবু প্রকৌশলীরা। তাদের দেখে স্পষ্ট, তাঁরা একটি চাকরি পাওয়ার জন্যে কতটা উদ্বিগ্ন!

Share:

নিজস্ব প্রতিনিধি: বেকারত্বের জ্বালা! একটি আইটি কোম্পানিতে চাকরির দৌড়ে ৩,০০০ ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে রয়েছে লাইনে! তবে কি সত্যিই ভারতে চাকরির আকাল পড়ল? এত পড়াশোনার পরে মাথা খুঁড়েও মিলছে না যোগ্য চাকরি। শেষে কিনা লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে খোদ ইঞ্জিনিয়ার পড়ুয়াদের। হ্যাঁ, এবার এমনই চিত্রের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে নেটমহলে। দেশের করুণ অবস্থা দেখে ভয় পাচ্ছে তরুণ প্রজন্মও। তবে এই ঘটনা প্রথম নয়, সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল।

যেখানে দেখা গিয়েছিল, কানাডার একটি রেস্তোরাঁয়, সামান্য ওয়েটার ও সার্ভিস স্টাফের চাকরির জন্য ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে অপেক্ষা করছিলেন ভারতীয় ছাত্ররা। যে ভিডিওটি নেটপাড়ায় তোলপাড় ফেলে দিয়েছিল। তবে এবার কানাডা নয়, খোদ পুণে থেকে ভাইরাল হল একটি ভিডিও। যেখানে প্রায় তিন হাজার ইঞ্জিনিয়ার পড়ুয়াকে একটি আইটি কোম্পানিতে চাকরির জন্যে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভিডিওতে স্পষ্ট, খোলা রাস্তায় রোদ মাথায় নিয়েই IT সংস্থার বাইরে দাঁড়িয়ে আছেন হবু প্রকৌশলীরা। তাদের দেখে স্পষ্ট, তাঁরা একটি চাকরি পাওয়ার জন্যে কতটা উদ্বিগ্ন! আসলে ভারতে আইটি চাকরির প্রতিযোগিতা বাড়ছে!

তার মধ্যে বেকারত্ব এবং চাকরি পেতে অসুবিধা, সবটাই পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। ভিডিও দেখে সকলেই বলতে শুরু করেছেন, ভারতে আইটি চাকরি পাওয়া দিনের পর দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। জানা গিয়েছে, ভিডিওটি পুণের মগারপাট্টা এলাকার, যা আইটি সংস্থাগুলির একটি হটস্পট। তিন হাজারের বেশি প্রকৌশলী এখানে চাকরির সন্ধানে রোজই লাইন দিচ্ছেন। এতেই বোঝা যাচ্ছে, ভারতে আইটি সেক্টরে চাকরি পাওয়ার প্রতিযোগিতা কতটা তীব্র হয়ে উঠেছে। ভিডিও নিয়ে কেউ কেউ বলেছেন, আইটি সেক্টরে চাকরি পাওয়া আগের চেয়ে আরও কঠিন হয়ে পড়েছে, আবার কেউ কেউ বিশ্বাস করেন যে ভারতের আইটি সেক্টরে খুব বেশি চাকরি তৈরি হচ্ছে না। এছাড়াও অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকা প্রকৌশলীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ দিয়েছেন।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর