আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে স্বস্তি পেলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং।  আবগারি দুর্নীতি মামলায় একদিকে যখন জেলবন্দি রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, সেইসময় আরেক আপ নেতাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ এদিন তাঁকে জামিন দেয়।

আবগারি দুর্নীতি মামলায় ছয়মাস জেলবন্দি ছিলেন আপ নেতা সঞ্জয় সিং।  তবে এদিন সুপ্রিম কোর্টে তাঁকে জামিন দিলেও কোন বিরোধীতা করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর।  এদিন শীর্ষ আদালতের রায়ের পর  প্রবীণ আপ নেতা এক্স- হ্যান্ডেলে  পোস্টে করে লিখেছেন ‘সত্যমেব জয়তে’ । গত ৪ অক্টোবর সিংকে গ্রেফতার করে অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি। ইডি-র অভিযোগ, ২০২১-২০২২ সালের আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।আর সেই সময়কালে  কিছু মদ প্রস্তুতকারক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের আর্থিক দিক থেকে সুবিধা লাভ পেয়েছিল । তবে সিং এই দাবি প্রত্যাহার করে বলেছে, তিনি এই সকল দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না। আর এবার তাঁর কথাতেই সিলমোহর দিল দেশের শীর্ষ আদালত।

উল্লেখ্য, প্রশ্ন উঠছে একই মামলায় যখন হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সেইসময় কেন সঞ্জয় সিংয়ের জামিন নিয়ে বিরোধীতা করল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? তাহলে কি বিরোধীদের আশঙ্কাই ঠিক ছিল!  ইডি, সিবিআইকে ব্যবহার করে নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে বিব্রত করার  চেষ্টা করছে বিজেপি। আর তা নিয়ে ফের আরও একবার শুরু হল রাজনৈতিক জল্পনা।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা