আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাদের সঙ্গে কথা বলতেন বিচারপতি ভার্মা, জানতে চায় সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন ধরেই শিরোনামে দিল্লি হাইকোর্টের বিচারপরি যশবন্ত ভার্মা। তাঁর ঘর থেকে পাওয়া গিয়েছে কোটি কোটি টাকা। এই ঘটনায় অবাক গোটা দেশ। এত টাকা কোথা থেকে এল। কী উপায়ে উপার্জন করতেন ভার্মা এসব বিষয় খতিয়েদেখতে গঠিত হয়েছে তদন্ত কমিটি। সেই কমিটি এবার খতিয়ে দেখতে চায় কাদের সঙ্গে কথা বলতেন বিচারপতি যশবন্ত ভার্মা। এর পাশাপাশি দমকলবাহিনীর কর্তাদের সঙ্গে কথা বলতে চায় তারা। এদিকে বুধবার উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সর্বদল বৈঠক ডেকেছেন ভার্মার বাসভবন থেকে উদ্ধার হওয়া নগদের বিষয়ে আলোচনার জন্য।

হোলির দিন গত ১৫ মার্চ বিচারপতি  ভার্মার বাংলোয় আগুন লাগে। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে দমকল বাহিনী এসে বাংলোয় আগুন নেভাতে গিয়ে রাশি রাশি নগদ টাকা দেখতে পান বলে দাবি। তাঁদের কাছ থেকে পুলিশ খবর পায়। তারা গিয়ে টাকা উদ্ধার করে। দমকল কর্মীদের সঙ্গে কথা বলে ওই দিন আগুনের খবর পেয়ে কোন দমকলকর্মীরা প্রথম বিচারপতির বাড়িতে পৌঁছেছেন, সেখানে গিয়ে তাঁরা কী কী দেখেছেন— সব কিছু জানতে চায় সুপ্রিম কোর্টের কমিটি।

বিচারপতি বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গত শনিবার তিন বিচারপতির কমিটি গঠন করেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। এই কমিটিতে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্নাটক হাই কোর্টের বিচারপতি অনু শিবরমন। ওই কমিটি বিচারপতি ভার্মার কাছ থেকে  ব্যাখ্যাও চাইতে পারে।

মঙ্গলবার রাজ্যসভায় এই বিষয়ে উপরাষ্ট্রপতি ধনখড় বলেন, ‘‘বিচারপতি বর্মার বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সব রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে ডেকেছি।’’

 

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ