স্বস্তি পেলেন না মমতা, ফ্রিজ অ্যাকাউন্টে টাকা তোলার আবেদনে ইডির মতামত চাইল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এই মামলায় তাৎক্ষণিক স্বস্তি মিলল না ঘাসফুল শিবিরের। বরং প্রতিদিনের খরচের জন্য অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আবেদন নিয়ে ইডির অবস্থান জানতে চাইল দেশের সুপ্রিম কোর্ট। তৃণমূল কংগ্রেসের তরফে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা থাকায় কর্মীদের বেতন দেওয়া-সহ দৈনন্দিন সাংগঠনিক খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। তাই কলকাতা হাইকোর্ট নিযুক্ত প্রশাসকের তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় অর্থ তোলার অনুমতি চাওয়া হয়েছে।

শুনানির সময় বিচারপতি এম এম সুন্দরেশ স্পষ্ট করেন, আদালত এই মুহূর্তে মূল মামলার গুণগত দিক নিয়ে কোনও মন্তব্য করছে না। আপাতত শুধুমাত্র অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদন বিবেচনা করা হচ্ছে। এই প্রসঙ্গে আদালত জানতে চায়, এমন পরিস্থিতিতে সীমিত পরিমাণ টাকা তোলার বিষয়ে ইডির অবস্থান কী। অন্যদিকে, ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস. ভি. রাজু দাবি করেন, তৃণমূলের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি এবং এখনও নিয়মিত আর্থিক লেনদেন হচ্ছে। তাঁর এই দাবির বিরোধিতা করে কপিল সিব্বল আদালতে বলেন, যদি এমন লেনদেন হয়ে থাকে, তবে তার নির্দিষ্ট প্রমাণ পেশ করা হোক। দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের বিষয়ে ইডির বিস্তারিত জবাব তলব করেছে। আগামী সপ্তাহের মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টেও এই মামলাকে ঘিরে আইনি বিতর্ক তৈরি হয়েছিল।এর আগে হাইকোর্টে কালীঘাটের তৃণমূল নেতৃত্বের পক্ষে দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনের দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এই মামলা করা হয়েছে। এমন অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় নথি আদালতে জমা দেওয়া হয়নি। ইডির আইনজীবী এস. ভি. রাজুর বক্তব্য, জাতীয় কার্যনির্বাহী কমিটিই দলের নীতিনির্ধারণী সংস্থা। ডেরেক ও’ব্রায়েন ওই কমিটির সদস্য হলেও, তাঁকে এই মামলা করার জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল, এমন কোনও নথি আদালতে পেশ করা হয়নি। এই বিষয়টিও মামলার গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন হিসেবে উঠে এসেছে।

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম