আসামে নাগরিকত্ব আইনের ৬এ ধারার বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আসামের অবৈধ অভিবাসীদের বিষয়ে নাগরিকত্ব আইনের ৬এ ধারার সাংবিধানিক বৈধতা যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টে ৫ ডিসেম্বর শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। আসাম চুক্তির আওতাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব বিষয়টি দেখার জন্য নাগরিকত্ব আইনে ৬এ ধারাটি একটি বিশেষ বিধান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

১৯৮৫ সালের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী, ১৯৬৬ সালের ১ জানুয়ারি বা তার পরে ১৯৭১ সালের ২৫ মার্চের আগে বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চল থেকে যারা আসামে এসেছেন তারা আসামেরই বাসিন্দা। তাদের অবশ্যই নাগরিকত্বের জন্য ১৮ নম্বর ধারা অনুযায়ী নাগরিক নিবন্ধন করতে হবে। ফলস্বরূপ, আসামে বাংলাদেশি অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ শে মার্চকে তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছিল।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এম এম সুন্দরেশ, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার এই মামলার শুনানি করবে।

গত সেপ্টেম্বরে এই মামলার শুনানির সময় শীর্ষ আদালত বলেছিল, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬এ ধারায় মামলার নামকরণ করা হবে। অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, আসাম সরকার এবং ভারত সরকারের মধ্যে ১৯৮৫ সালের ১৫ আগস্ট স্বাক্ষরিত আসাম চুক্তির অধীনে বিদেশীদের শণাক্তকরণ এবং নির্বাসনের জন্য নাগরিকত্ব আইনে ৬এ ধারা যুক্ত করা হয়েছিল। গুয়াহাটি ভিত্তিক একটি এনজিও ২০১২ সালে ৬এ ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে এটিকে স্বেচ্ছাচারী, বৈষম্যমূলক এবং অসাংবিধানিক বলে অভিহিত করে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩