হাথরস পদপিষ্টের ঘটনা নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাথরস পদপিষ্টের ঘটনায় দায়ের হওয়া মামলায় শুক্রবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হবে শুনানি। উল্লেখ্য, গত ২ জুলাই এই ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

হাথরসের ঘটনার পর বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী আদালতে মামলা দায়ের করেন। মামলাকারীর তরফে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে। শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি হবে। পাশাপাশি মামলাকারীর তরফে উত্তর প্রদেশ সরকারের কাছে এই ঘটনায় একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে এই ধরনের ঘটনা যাতে ফের না ঘটে, সেজন্য নির্দেশিকা জারি করারও আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

উল্লেখ্য, ১২১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে হাথরসে পদপিষ্টের ঘটনায়। ভোলে বাবাকে দেখতে এসে এই পদপিষ্টের ঘটনাটি ঘটে। উত্তর প্রদেশ পুলিশের তরফে সংগঠকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, প্রায় আড়াই লাখের ওপর পুণ্যার্থী জড়ো হয়েছিলেন এই অনুষ্ঠানে। যেখানে মাত্র ৮০ হাজার মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছিল।

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১, নিখোঁজ ৫

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের