নিট পরীক্ষায় দুর্নীতিতে সিবিআইয়ের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে সিবিআইকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতের এই বিষয়ে পর্যবেক্ষণ, গত ৫ মে-এর পরীক্ষায় যদি গোপনীয়তা ভঙ্গ হয়েছে প্রমাণিত হয়, তাহলে ফের পরীক্ষা নেওয়া যেতে পারে। আগামী ১১ জুলাই এই মামলায় পরবর্তী শুনানি হবে।

নিট কেলেঙ্কারি নিয়ে একাধিক মামলা হয়েছে শীর্ষ আদালতে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানিয়ে দিয়েছে, নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে, সেই বিষয়টি স্পষ্ট। ইতিমধ্যে এই নিট পরীক্ষার কেলেঙ্কারি তদন্ত চলছে। কীভাবে এই প্রশ্ন ফাঁস হয়েছে, কোথা থেকে ফাঁস হয়েছে সেটা বের করা প্রয়োজন। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা হওয়ার মধ্যবর্তী সময় কত, সেই বিষয়টিও সামনে আসা প্রয়োজন।

একইসঙ্গে শীর্ষ আদালত এদিন জানিয়েছে, ফের নিট পরীক্ষা নেওয়া হচ্ছে শেষ অস্ত্র। তার আগে কারা কারা নিট পরীক্ষায় এই অনিয়মের জন্য দায়ী তা বের করা দরকার। এইজন্য সাইবার ফরেনসিক ইউনিটকে কাজে লাগানোর কথা জানায় শীর্ষ আদালত। এই প্রসঙ্গে সাইবার ফরেনসিক টিমের কাছে কি ধরনের প্রযুক্তি রয়েছে, সেই কথাও জানতে চান প্রধান বিচারপতি। শীর্ষ আদালত এদিন জানিয়েছে, নিট পরীক্ষায় ৬৭ জন পড়ুয়া একশো শতাংশ নম্বর পেয়েছেন। কিভাবে এই ধরনের ঘটনা ঘটল, সেই বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন। বুধবারের মধ্যে সিবিআই, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১, নিখোঁজ ৫

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের