কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে লড়াই তুঙ্গে, দিল্লি যাত্রা বাতিল ডিকেএসের

সিদ্ধারামাইয়া দিল্লি গেলেও, রাজধানীতে যাননি প্রদেশ কংগ্রেস সভাপতি। আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নির্বাচনী ফলাফল ঘোষণার পরে ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে ‘রহস্য’ অব্যাহত। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে জরুরি তলব করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ওই তলব পেয়ে সিদ্ধারামাইয়া দিল্লি গেলেও, রাজধানীতে যাননি প্রদেশ কংগ্রেস সভাপতি। আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। যদিও শারীরিক অসুস্থতার কারণেই তিনি দিল্লি যাননি বলে জানিয়েছেন শিব কুমার। সেই সঙ্গে সিদ্ধারামাইয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।

সদ্য সমাপ্ত নির্বাচনে কর্নাটকে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে কংগ্রেস। আর দলের সেই সাফল্যের মূল নায়ক প্রদেশ কংগ্রেস সভাপতি। গত দুই বছর ধরে তিনি দলের সেনাপতি হিসেবে যেমন গোটা রাজ্য চরকি পাক খেয়ে বেড়িয়েছেন, তেমনই যোগ্যদের প্রার্থী করেছেন। ফলে প্রার্থী তালিকা নিয়ে এবার তেমন অসন্তোষ লক্ষ্য করা যায়নি। দলকে বিপুল জয় এনে দেওয়ার জন্য ডিকেএসকেই (শিবকুমার এই নামেই বেশি খ্যাত) মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর দাবি জানিয়েছেন তাঁর অনুগামীরা। অন্যদিকে, সাধারণ মানুষের কাছে পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে সিদ্ধারামাইয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার সময়ে ইন্দিরা আম্মা ক্যান্টিন-সহ একাধিক জনমুখী পদক্ষেপের জন্য তাঁর প্রশংসায় এখনও পঞ্চমুখ অধিকাংশ কন্নড়বাসী।

আর মুখ্যমন্ত্রী নিয়ে দুই দাপটে নেতাদের লড়াইয়ে খানিকটা চাপে পড়েছে কংগ্রেস হাইকম্যান্ড। কর্নাটকে জয়ী বিধায়কদের সঙ্গে কথা বলতে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছিল সুশীল কুমার সিন্ধে-সহ তিনজনকে। এদিন সন্ধ্যায় দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে রিপোর্ট জমা দেন। দক্ষিণ রাজ্যটিতে মুখ্যমন্ত্রী বেছে নিতে সন্ধেতেই বৈঠকে বসেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ