গ্রেফতারি নিয়ে যুগান্তকারী রায়, ইডির ক্ষমতায় রাশ টানল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার ইডির ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ ছাড়া বেআইনি আর্থিক প্রতিরোধ লেনদেন আইনে অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি।

এদিন সু্প্রিম কোর্টের বিচারপতি অভয় কুমার ওকা ও বিচারপতি উজ্জ্বল কুমার ভুইঞাঁর বেঞ্চ জানিয়ে দিয়েছে, যদি কোনও অভিযুক্ত সমনে সাড়া দিয়ে আদালতে হাজির হন, তাহলে তাঁকে গ্রেফতার করার জন্য ইডিকে আদালতের অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি ছাড়া হাজিরা দেওয়া অভিযুক্তকে হেফাজতে নিতে পারবে না ইডি। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছেন, আর্থিক নয়ছয় মামলায় যদি কোনও অভিযুক্ত সমন মেনে আদালতে হাজিরা দেন, তাহলে আলাদা করে জামিনের আবেদন করার কোনও প্রয়োজন নেই।

সম্প্রতি বিভিন্ন নাগরিক সংগঠন ও বিরোধীদের তরফে অভিযোগ জানানো হয়েছিল, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকাকালীন সংশোধিত পিএমএলএ আইনে ইডির হাতে গ্রেফতারি, তল্লাশি, সমন পাঠানো বা নগদ সম্পত্তি আটকের ক্ষেত্রে ইডির হাতে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। ইডির এই ক্ষমতা সংবিধানের মৌলিক অধিকারের বিরোধী বলে অভিযোগ ওঠে। একটা সময়ে প্রাক্তন প্রধান বিচারপতি এন ভি রামান্নার বেঞ্চ জানিয়েছিলেন, গ্রেফতারির আগে ইডি য়ে ইসিআইআর দায়ের করে, সেটি দেখাতে তারা বাধ্য নয়। তবে এবারে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, আর্থিক নয়ছয়ের মামলায় যদি অভিযুক্তকে গ্রেফতার করতে হয়, তাহলে তার আগে আদালতের অনুমতি নিতে হবে।

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির