দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

 নিজস্ব প্রতিনিধি: বাংলার পাশাপাশি ভোট হচ্ছে তামিলনাডুতে।  অভিনেতা এবং  ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (TVK) দলের  প্রধান বিজয়, যিনি এই নির্বাচনে তামিলনাড়ুতে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এবার ভোটগ্রহণের সময় দু’ঘণ্টা বাড়ানোর দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। সেই সঙ্গেই  ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন। 

মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে  বিজয় ‘সম্পূর্ণ পরিবহন অচলাবস্থার’ কথা উল্লেখ করে জানান, কীভাবে চেন্নাই এবং তামিলনাড়ুর অন্যান্য মেট্রো শহরগুলির বাস টার্মিনালে হাজার হাজার ভোটার আটকা পড়েছেন। তিনি জানান  ভোটারদের নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য কোনও বাস বা বিকল্প গণপরিবহন ব্যবস্থা উপলব্ধ ছিল না।  টিভিকে প্রধান বলেন, “সাধারণ ভোটারদের জন্য সমান্তরাল কোনো ব্যবস্থা না রেখে নির্বাচনী কাজের জন্য বিপুল পরিমাণে বাস ও যানবাহন অধিগ্রহণ করার কারণে, দূরদূরান্ত থেকে আসা হাজার হাজার ভোটার অসহায় হয়ে পড়েছেন।” তিনি তিনি কোয়াম্বেটু বাস টার্মিনাস, কিলামবাক্কাম বাস টার্মিনাস এবং মাধবরাম বাস টার্মিনাসসহ শহরের প্রধান বাস টার্মিনালগুলোর বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন, যেখানে বিপুল সংখ্যক যাত্রী আটকা পড়েছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

টিভিকে প্রধান অভিযোগ করে লিখেছেন,  “এটি কোনো সামান্য অসুবিধা নয়, মনে হচ্ছে এটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও প্রশাসনের একটি ইচ্ছাকৃত অপরিকল্পিত প্রচেষ্টা, যা ভোটাধিকারের ওপর একটি সরাসরি আঘাত।  এই প্রাতিষ্ঠানিক ব্যর্থতা কার্যকরভাবে ভোটারদের একটি বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার সম্ভাবনা রাখে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তিকেই আঘাত করে।” বিজয়ের দলের অভিযোগ, পর্যাপ্ত আপৎকালীন ব্যবস্থা ছাড়াই পরিবহন ব্যবস্থার দিক পরিবর্তন করার ফলে রাজ্যের অভ্যন্তর, ভারতের অন্যান্য অংশ এবং এমনকি বিদেশ থেকেও আসা ভোটাররা অসহায় হয়ে পড়েছেন। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ