কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অবশেষে কাটল জটিলতা। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার জোগাড় করে শনিবার (৯ মে) রাতে ফের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথন আরলেকরের সঙ্গে দেখা করলেন টিভিকে সুপ্রিমো থালাপথি বিজয়। ১২০ বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি তুলে দিয়ে সরকার গঠনের দাবি জানালেন। আর তাতে সাড়াও দিলেন রাজ্যপাল। আগামিকাল রবিবারই (১০ মে) ছুটির দিনে সকাল দশটায় তামিলনাডুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন দক্ষিণী সুপারস্টার।

গত ২৩ এপ্রিল তামিলনাডুতে এক দফাতেই ২৩৪ বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। ওই ভোটে সবাইকে চমকে দিয়ে ১০৮টি আসনে জয়ী হয় দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয়ের টিভিকে। যদিও তিনি নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় টিভিকে’র বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১০৭-এ। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার থেকে ১১ জন বিধায়ক কম ছিল বিজয়ের। সর্ব বৃহত্তম দল হিসাবে সরকার গঠনে যাতে তাঁকে ডাকা হয় সেই আর্জি নিয়ে রাজ্যপাল আরলেকরের দরবারে বার বার ছুটে গিয়েছিলেন বিজয়। যদিও ম্যাজিক ফিগার না জোগাড় করতে পারায় বিজয়ের আর্জিতে সাড়া দেননি রাজ্যপাল।

গত কয়েকদিন ধরেই ম্যাজিক ফিগার জোগাড়ে কোমর কষে ঝাঁপিয়েছিলেন টিভিকে সুপ্রিমো। প্রথমে কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন হাসিল করেছেন। কিন্তু তার পরেও ছয় বিধায়কের সমর্থন জোগাড় বাকি ছিল। কংগ্রেসের বিশেষ দৌত্যে দুই বামপন্থী দল সিপিআইএম ও সিপিআইয়ের চার বিধায়ক মতবদলে টিভিকে’র সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নেন। দুই দলের তরফ থেকেই জানানো হয়, ‘টিভিকের মন্ত্রিসভাকে বাইরে থেকে সমর্থন করা হবে।’ তাতেও দুই বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। এদিন সকালেই এআইএডিএমকে জোটের হয়ে ভোটে লড়া ভিসিকে (Viduthalai Chiruthaigal Katchi) বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করে। পরে ডিএমকে জোটের অন্যতম শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) জানিয়ে দেন, ‘ধর্মনিরপেক্ষ সরকার গড়ার স্বার্থে বিজয়ের টিভিকে সমর্থন জানানো হবে।’ ফলে ১২০ বিধায়কের সমর্থন জোগাড় হয়ে যায়। ওই সমর্থন পেয়েই রাতে লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন টিভিকে সুপ্রিমো। আর ম্যাজিক ফিগার জোগাড় হয়েছে, নিশ্চিত হতেই বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণও জানান রাজ্যপাল। আগামিকাল রবিবার সকাল দশটায় শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার