নাটকীয় মোড়, কুর্সি বাঁচাতে মন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত তামিলনাডুর রাজ্যপালের

বৃহস্পতিবার সন্ধ্যায় ভি সেন্থিল বালাজিকে মন্ত্রিসভা তেকে বরখাস্ত করেছিলেন রাজ্যপাল আর এন রবি।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দ্রাবিড়ভূমে ইডির হাতে ধৃত জেলবন্দি তামিলনাডুর বিদ্যু‍ৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত নিয়ে পরতে পরতে নাটক। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যত দাদাগিরি দেখিয়ে ধৃত মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রাজ্যপাল আর এন রবি। আর ওই সিদ্ধান্ত নিয়ে আইনি লড়াইয়ে্ব যাওয়ার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ওই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে সুড়সুড় করে নিজের সিদ্ধান্ত স্থগিত রাখলেন রাজ্যপাল। অর্থা‍ৎ মন্ত্রিসভা থেকে বরখাস্ত হচ্ছেন না জেলবন্দি বিদ্যু‍ৎ মন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘বিষয়টি আদালতে গড়ালে মুখে চুনকালি পড়তে পারে এমন আশঙ্কায় নিজের সিদ্ধান্ত নিজেই স্থগিত রেখেছেন তামিলনাডুর সাংবিধানিক প্রধান।

জেলবন্দি ভি সেন্থিল বালাজিকে আচমকা বরখাস্ত করে তামিলনাডুর রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন রাজ্যপাল আর এন রবি। ওই সিদ্ধান্ত অসাংবিধানিক বলে জানিয়ে দিয়েছিলেন সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবীরা। কেননা, সংবিধানের ১৬৪৯১) ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর সুপারিশ ছাড়া কোনও মন্ত্রীকে বরখাস্ত করতে পারেন না রাজ্যপাল। মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভাকে বরখাস্ত করতে গেলে সেই সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয়। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

সূত্রের খবর, ভি সেন্থিল বালাজিকে বরখাস্তের বিষয়টি গোচরে আসার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেন স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তারা। তাঁরা রাজ্যপালকে নির্দেশ দেন, অবিলম্বে জেলবন্দি মন্ত্রীকে বরখাস্তের বিষয়টি স্থগিত রাখুন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আইনি পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নিন। গা জোয়ারি করলে রাজ্যপালের কুর্সি থাকবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের ধমকের পরেই গদি বাঁচাতে সুড়সুড় করে জেলবন্দি মন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত রাখার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে রাতেই চিঠি পাঠান রাজ্যপাল।

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার