‘পশ্চিমবঙ্গ-তামিলনাডুতে কার্যকর হোক জাতীয় শিক্ষা নীতি’, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে জাতীয শিক্ষা নীতি কার্যকর না করার পণে অটল তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। একই পথে হেঁটেছে কেরল এবং পশ্চিমবঙ্গএর সরকারও। এবার ওই তিন রাজ্যে জাতীয় শিক্ষা নীতি কার্যকর করার দাবি জানিয়ে দেশের শীর্ষ আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা। জিএস মণি নামে তামিলনাডুর এক আইনজীবী ওই মামলা দায়ের করেছেন। যদিও কবে ওই মামলার শুনানি হবে, তা জানা যায়নি। তবে আদালত সূত্রে খবর আগামী সপ্তাহে সংবেদনশীল এই মামলার শুনানি হতে পারে।

কেন্দ্রে ক্ষমতায় এসেই কংগ্রেস জমানার শিক্ষা নীতি বাতিল করে নতুন শিক্ষা নীতি চালু করেছে মোদি সরকার। যদিও ওই শিক্ষা নীতি আপত্তি তুলেছেন বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন হিন্দি ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই জাতীয় শিক্ষা নীতি তৈরি হয়েছে। তামিলনাডু সরকার কোনও মতেই জাতীয় শিক্ষা নীতি মেনে তিন ভাষায় (তামিল ইংরেজি ও হিন্দি) শিক্ষার পাঠ্যক্রম চালু করবে না। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বাক-যুদ্ধ শুরু হয়েছে ডিএমকে সুপ্রিমোর।

ওই বাক-যুদ্ধের মধ্যেই পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাডুতে জাতীয় শিক্ষা নীতি কার্যকরের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী জিএস মণি। আর্জিতে তিনি বলেছেন, ‘জাতীয় শিক্ষা নীতি নিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন যে বক্তব্য রাখছেন তা সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মুক্ত শিক্ষা পাওয়ার অধিকারের বিরুদ্ধ।’ দেশের শীর্ষ আদালত যে কোনও রাজ্য সরকারকে কোনও নীতি গ্রহণের জন্য জোর করতে পারে না তা স্বীকার করে নিয়ে আবেদনকারী বলেছেন, ‘সুপ্রিম কোর্ট সরাসরি কোনও রাজ্য সরকারকে কোনও নীতি গ্রহণে বাধ্য করতে পারে না, তবে সাংবিধানিক বিধান বা আইন লঙ্ঘিত হলে নির্দেশিকা জারি করার ক্ষমতা রয়েছে দেশের শীর্ষ আদালতের।’

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের