Loading live market data...
Loading active stocks...
Connecting...

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে তবেই সরকার গঠনের সুযোগ, কড়া বার্তায় তামিলনাড়ুর রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুর রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। নির্বাচনে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে অভিনেতা-রাজনীতিক বিজয়-র দল টিভিকে (TVK)। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে আটকে গিয়েছে সরকার গঠনের স্বপ্ন। রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৩৪ আসনের বিধানসভায় সরকার গড়তে হলে ১১৮ বিধায়কের সমর্থন দেখাতেই হবে। আর এই নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

রাজভবন সূত্রে খবর, কোনও রাজনৈতিক চাপ নয়, সম্পূর্ণ সাংবিধানিক নিয়ম মেনেই সিদ্ধান্ত নিচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। যদিও বিরোধীদের অভিযোগ, সরকার গঠনের আমন্ত্রণ জানাতে অযথা দেরি করা হচ্ছে। বর্তমানে টিভিকের হাতে রয়েছে ১০৭ জন বিধায়কের সমর্থন। কংগ্রেসের পাঁচ বিধায়ককে সঙ্গে নিয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১১৩-তে। অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে এখনও পাঁচ আসন দূরে রয়েছেন বিজয়। গত দু’দিনে রাজ্যপাল তাঁকে দু’বার ডেকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চেয়েছেন বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলে জোর জল্পনা, টিভিকে-কংগ্রেস জোটকে ক্ষমতার বাইরে রাখতে বহুদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকে একসঙ্গে হাত মেলাতেও পারে। যদিও এমন সম্ভাবনা তৈরি হলে টিভিকের সব বিধায়ক ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছে দল।বর্তমানে দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম-এর হাতে রয়েছে ৫৯টি আসন এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম -এর হাতে ৪৭টি আসন। দুই দল একত্রিত হলেও সংখ্যা দাঁড়ায় ১০৬। তবে মিত্র দলগুলির সমর্থন পেলে সহজেই সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পার করা সম্ভব।

আরও পড়ুনঃ ঘরে বসেই চাকরির সুযোগ, প্রায় দু’হাজার কর্মী নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, কারা যোগ্য?

রাজভবন সূত্র আরও জানিয়েছে, সরকার গঠনের দাবি জানানো যে কোনও দলের কাছ থেকেই সমর্থনের তালিকা চাওয়া সাংবিধানিক প্রক্রিয়ার অংশ। পাশাপাশি, এস আর বোম্মাই মামলার রায় এই পরিস্থিতিতে সরাসরি প্রযোজ্য নয় বলেও স্পষ্ট করেছে রাজভবন।সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। শেষ পর্যন্ত সরকার গঠনের দৌড়ে কে এগিয়ে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

মালাবদলের পর বিয়ের আসর থেকে হঠাৎ উধাও কনে , হতবাক আত্মীয়রা!

‘শিল্পীদের পরিচয়ে আর রাজনৈতিক ছাপ পড়বে না’, আশ্বাস জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হচ্ছে বঙ্গে, বার্তা পৌঁছল নবান্নে

১৯ বছর পর তৈরি হচ্ছে ‘Salaam-E-Ishq’-এর সিক্যুয়েল, বাদ সলমান-প্রিয়াঙ্কা’, প্রধান ভূমিকায় কে?

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার