জাতীয় শিক্ষা নীতি চালু না করায় আটকে রেখেছে টাকা, কেন্দ্রের বিরুদ্ধে মামলা স্ট্যালিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কেন্দ্র ও তামিলনাড়ুর মধ্যে ভাষাগত দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে। এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এম কে স্ট্যালিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর সরকার অভিযোগ এনেছে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। তামিলনাডু সরকারের অভিযোগ, তারা দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে জাতীয় শিক্ষা নীতি চালু না করার কারণে ২,১৫১ কোটি টাকার তহবিল আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।

ডিএমকে সরকার জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করেছে। দাক্ষিণাত্যে  তিন ভাষা সূত্রের সুপারিশ করা হয়েছে। এর অধীনে শিক্ষার্থীরা ইংরেজি এবং একটি আঞ্চলিক ভাষার পাশাপাশি তৃতীয় ভাষা শিখবে। তামিলনাড়ু সরকার অভিযোগ করেছে যে তিন ভাষা সূত্র হিসাবে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে হিন্দিকে জোরদার করার চেষ্টা করা হচ্ছে। তামিলনাড়ু সরকার তা করতে দিতে রাজি নয়। এদিকে কেন্দ্র নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি তিন ভাষা সূত্রের লক্ষ্য ভারতীয় ভাষাগুলিকে পুনরুজ্জীবিত করা।

তামিলনাড়ু শীর্ষ আদালতে এক আবেদন মারফত বলেছে যে, প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল শিক্ষার জন্য কেন্দ্র প্রাপ্য ২,১৫১ কোটি টাকার অংশ প্রদান করেনি। শিক্ষা মন্ত্রকের মতে, এই প্রকল্পটি শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সহায়তা প্রদান করে যা জাতীয় শিক্ষা নীতির সুপারিশের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তামিলনাড়ু সরকার জানিয়েছে যে কেন্দ্রের প্রকল্প অনুমোদন বোর্ড গত বছরের ১৬ ফেব্রুয়ারি বৈঠক করেছে। তারা এই তামিল প্রকল্পের প্রয়োজনীয়তা মেনেও নিয়েছে। এরপর বোর্ড এই প্রকল্পের অধীনে ব্যয়ের জন্য ৩৫৮৫.৯৯ কোটি টাকার তহবিল বরাদ্দ করে। ৬০:৪০ অনুপাত অনুসারে, কেন্দ্রের অংশের পরিমাণ ছিল ২,১৫১ কোটি টাকা। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে রাজ্য সরকারকে এই টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের। কিন্তু এই অর্থের কোনও কিস্তিই কেন্দ্র প্রদান করেনি বলে দাবি।

ডিএমকে সরকার জানিয়েছে যে কেন্দ্র তহবিল আটকে দেওয়ার কারণ হল রাজ্য সরকারের ত্রি-ভাষা সূত্রের বিরোধিতা। তহবিল আটকে রাখার লক্ষ্য হিসাবে বলা হয়েছে রাজ্য সরকারকে জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নে বাধ্য করা।

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা