Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাটল জট! কংগ্রেসের পর আরও তিন দলের সমর্থন পেয়ে তামিলভূমে সরকার গড়ছে TVK

কংগ্রেসের পর আরও তিনদলের সমর্থন পেয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করতে চলেছে থালাপথি বিজয়ের দল টিভিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নাটক থামল। রইল না আর বাধা, কাটল জট। কংগ্রেসের পর আরও তিনদলের সমর্থন পেয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করতে চলেছে থালাপথি বিজয়ের দল টিভিকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসন জিতে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয় সুপারস্টার থালাপথি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (TVK)। বিজয় নিজেই দুই আসন থেকে দাঁড়িয়ে জয়লাভ করেন। TVK-এর জয় তামিলনাড়ুতে DMK-AIDMK শাসন ভেঙে দিয়েছে, যা তামিলনাড়ুর ইতিহাস প্রথম। কিন্তু বিজয়ের দল জেতার পর থেকেই তামিলনাড়ুর রাজনৈতিক অন্দরমহলে চরম নাটক শুরু হয়েছে। সরকার গঠনের দাবিতে বারবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিজয়। কিন্তু তাঁকে বারবার ফিরিয়ে দেওয়া হয়, রাজ্যপালের কথায়, সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে বিজয়ের দলের জেতা ১০৮ আসন সীমিত সংখ্যা। সরকার গঠন করতে হলে বিজয়ের দলের প্রয়োজন ১১৮ আসনের। অর্থাৎ আরও ১০ বিধায়কের সমর্থন পেতে হবে বিজয়ের দলকে।

তবেই তামিলনাড়ুর সরকার গঠন করতে পারবে TVK। এই নিয়ে চরম নাটকীয়তা শুরু হয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক অন্দরমহলে। তবে আপষে এসে কংগ্রেস ৫ টি আসন TVK-কে দিয়ে দিয়েছে। দরকার আরও ৫ আসনের। সেটাও জোগাড় করে ফেলেছে TVK, সেটাই খবর। জানা গিয়েছে, তামিল ভূমে চলমান রাজনৈতিক অশান্তির মধ্যে থালাপথি বিজয় উল্লেখযোগ্য রাজনৈতিক সমর্থন পেয়েছেন। ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), সিপিএম এবং ভিসিকে-সহ বাম দলগুলো বিজয়ের TVK-কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আগে কংগ্রেসের সমর্থনে বিজয়ের দল কংগ্রেসের পাঁচটি আসন পেয়েছে। এতে তাঁর মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩।

এবার, জানা যাচ্ছে, দুই সিপিআই বিধায়ক, দুজন সিপিএম বিধায়ক এবং দুজন ভিসিকে বিধায়ক বিজয়ের TVK-র সঙ্গে যুক্ত হয়েছেন। সুতরাং এই চার দলের সমর্থন পেয়ে বিজয়ের দল শুধু সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগারেই পৌঁছয়নি, বরং আরও একটি বাড়তি আসনও লাভ করেছেন। এখন টিভিকের মোট আসন সংখ্যা ১১৯ আসন। সুতরাং থালাপথি বিজয় এখন চারটি রাজনৈতিক দলের সমর্থন পেয়ে সরকার গঠন করতে চলেছেন। প্রতিবেদন অনুসারে, আধব অর্জুন পাত্তিনাপাক্কামে বিজয়ের বাসভবনে গিয়ে ছিলেন। সিপিআই-এর কার্যনির্বাহী কমিটির বৈঠকেও টিভিকে-কে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া, সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠকেও বিজয়ের দলকে সমর্থন করার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। সূত্রমতে, বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)-ও টিভিকে-কে সমর্থন করতে রাজি হয়েছে। জানা যাচ্ছে, এই সব দলের নেতারা বিকেল সাড়ে ৪টায় একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন। সেখানেই বিজয়ের প্রতি তাঁদের সমর্থন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

থালায় সাজানো প্রিয় খাবার, পরলোকে পোষ্য লাকি’র শান্তি কামনায় বিশেষ পুজো দেবের

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?