চন্দ্রবাবুর গ্রেফতারির প্রতিবাদে সোমবার অন্ধ্রজুড়ে বনধের ডাক টিডিপির

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: দলের সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদের আজ সোমবার অন্ধ্র জুড়ে বনধের ডাক দিল তেলেগু দেশম পার্টি। বনধ সফল করতে দলের কর্মী-সমর্থকদের সক্রিয়ভাবে রাস্তায় নামার ডাক দিয়েছেন টিডিপির রাজ্য সভাপতি কে অচ্ছতনাইডু। সাধারণ মানুষ ও নাগরিক সমাজকেও বনধ সফলের জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। টিডিপির বনধের ফলে দূরপাল্লার ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হতে পারে আশঙ্কা করছে প্রশাসন।

‘অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট’ মামলায় দুর্নীতির অভিযোগে শনিবার নান্দিয়াল থেকে গ্রেফতার করা হয় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির সুপ্রিমো  চন্দ্রবাবু নাইডুকে। নান্দিয়ালে একটি জনসভায় ভাষণ দেওয়ার পরে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। সেখানেই হানা দিয়ে টিডিপি সুপ্রিমোকে গ্রেফতার করে সিআইডি এবং অন্ধ্র পুলিশ। গ্রেফতারির পরে চন্দ্রবাবুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্বাস্থ্য পরীক্ষা শেষে বিজয়ওয়াড়ায় দুর্নীতি দমন সংস্থার অফিসে মধ্যরাত পর্যন্ত জেরা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। যদিও জেরায় বার বার নিজের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন টিডিপি সুপ্রিমো।

রবিবার ধৃত চন্দ্রবাবুকে বিজয়ওয়াড়ার দুর্নীতি দমন আদালতে  পেশ করা হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন আর্জি খারিজ করে দিয়ে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ওই নির্দেশের পরেই টিডিপি সুপ্রিমোকে রাজামুন্দ্রি জেলে নিয়ে যাওয়া হয়। দলের শীর্ষ নেতাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশের কথা জানতে পারার পরেই সোমবার রাজ্যজুড়ে বনধের ডাক দেয় তেলেগু দেশম পার্টি। বনধ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স