দলত্যাগ তেজপ্রতাপের, মাঝরাতে বাংলো ছেড়ে লোটা-কম্বল নিয়ে রাবড়ির ঘরে

মধ্যরাতে নাটকীয় মোড়

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: দল ছাড়লেন তেজপ্রতাপ যাদব। রাজ্য সরকারের দেওয়া বাংলো বাড়ি ছেড়ে লোটা-কম্বল নিয়ে উঠলেন মা রাবড়ির ঘরে। সব কিছুই হয়েছে মঙ্গলবার মধ্যরাতে। ছেলের এই সিদ্ধান্তে যদুপতি রীতিমতো অবাক। অবাক বাকিরাও। কেনই বা বাংলো ছাড়লেন আর কেনই বা রাবড়ির ঘরে উঠলেন, তার কারণ ব্যাখ্যা করেছেন তেজপ্রতাপ। তাঁর দাবি, মা রাবড়ি দেবীর ঘর থেকে সব ষড়য়ন্ত্রের নকশা তৈরি হচ্ছে।

বিতর্কের সূত্রপাত মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা ইফতার পার্টিকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি ইফতার পার্টির আয়োজন করেন। ইফতার পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল লালু প্রসাদকে। আমন্ত্রণ রক্ষা করতে দ্বিধা করেননি যদুপতি। নীতীশের ডাকে সাড়া দিয়ে ইফতার পার্টিতে যদুপতির অংশগ্রহণের পর বিহারে গুঞ্জন শুরু হয়। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কী গো বলয়ে নতুন একটা রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?  সেই জল্পনার আবহে এবার লালুর নিজের হাতে তৈরি দলই ছেড়ে দিলেন তেজপ্রতাপ ।

উল্লেখ করার মতো বিষয় হল, রাবড়ি দেবী যে বাড়িতে থাকেন, সেই একই বাড়িতে থাকেন লালু প্রসাদের বড় ছেলে তেজস্বী। আর এই তেজস্বীর বিরুদ্ধে দলের এক কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে। পাশাপাশি দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছেন বলেও অভিযোগ উঠেছে। সব কিছু মিলিয়ে বেশ বিব্রত লালুপ্রসাদ। এই আবহে তাঁর অস্বস্তি আরও বাড়িয়ে তুললেন তেজপ্রতাপ যাদব। সকাল হতেই তাঁকে কেন্দ্র করে বিহারে তৈরি হয়েছে নানা জল্পনা।

আরও পড়ুন পাটলিপুত্রে নয়া রাজনৈতিক সমীকরণ, RJD-র ইফতারে হাজির নীতীশ কুমার

মহিলার থেকে ৮০ লক্ষ টাকা দাবি, সুরুচির ‘ঘরে’ দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে FIR

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ