নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছিল। গত ৩৬ দিন ধরে দিল্লির পাশাপাশি দেশের প্রতিটি কোণায় এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে। বিহারেও পড়ুয়ারা নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে নামে। তাঁদের সমর্থনে আন্দোলন করতে দেখা গিয়েছিল তেজপ্রতাপ যাদবকে। এবার সেই আন্দোলনে নামার অভিযোগে বিহারের পাটনা থেকে গ্রেফতার হলেন তেজপ্রতাপ। আজ, শনিবার তাঁকে গ্রেফতার করে পাটনা পুলিশ।

নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির পর বিহারে সবচেয়ে বড় আন্দোলন হয়। পড়ুয়ারা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ দেখায়। তেমনই আজ, শনিবার তেজপ্রতাপ, গান্ধী ময়দানের কাছে রাম গুলাম চকে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সেখানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছিল। তাতে অংশগ্রহণ করেছিলেন জনশক্তি জনতা দলের প্রধান। সেই বিক্ষোভ চলাকালীন তাঁকে প্রথমে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনার সূত্র ধরেই আজ, শনিবার পাটনায় একটি শপিং মল থেকে তেজপ্রতাপকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে লালুপুত্রকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে পাটনার এসপির অফিসে। যদিও কোন অভিযোগে তেজপ্রতাপ গ্রেফতার হয়েছেন সেই বিষয়ে কিছুই জানায়নি বিহার পুলিশ। 

আরও পডুন: বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

সূত্রের খবর, পুলিশ রাম গুলাম চকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। তাতে দেখা গিয়েছে, তেজপ্রতাপ বিক্ষোভকারীদের উস্কে ছিলেন আন্দোলন বড় করতে। সেই তথ্য হাতে পেতেই লালুর বড় পুত্রকে গ্রেফতার করে পুলিশ।

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?