বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: একেই বোধহয় বলে, ক্ষমতা জাহির। কথা কাটাকাটি চলছিল। এক সামান্য ব্যাঙ্ক ম্যানেজারের ওই স্পর্ধায় আঁতে ঘা লেগেছিল। ফলে সবক শেখাতে সপাটে চড় কষিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ে। পুরো ঘটনা সিসি ক্যামেরায় বন্দি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর ওই আচরণ নিয়ে স্তম্ভিত  হলেও পরে পুলিশে আভিযোগ দায়ের করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওই অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে আলাগিরির কন্যা কয়ালভিঝির মালিকানাধীন একটি বাণিজ্যিক ভবনে রয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আদিয়ার শাখা। বাণিজ্যিক ববনটির লিফট দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়ে রয়েছে। ব্যাঙ্কের ম্যানেজার ভবনের মালকিন কয়ালভিঝিকে অকেজো লিফটটি মেরামত করার অনুরোধ জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বচসার মাঝেই কয়ালভিঝি আচমকা উঠে দাঁড়িয়ে ব্যাঙ্ক ম্যানেজারের গালে সপাটে চড় কষিয়ে দেন।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের হাতে লাঞ্ছিত হওয়ার বিষয়টি ব্যাঙ্কের জেনারেল ম্যানেজারকে জানান নিগৃহীত ম্যানেজার। তার পরেই ব্যাঙ্কের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। প্রমাণ হিসেবে পুলিশকে সিসিটিভি ফুটেজও দেওয়া হয়। ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই কয়ালভিঝির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চারটি ধারায় মামলা রুজু করা হয়েছে। ব্যাঙ্ক ম্যানেজারকে নিগ্রহের বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত কয়ালভিঝি। ডিএমকে নেতৃত্বও মন্তব্য এড়িয়ে গিয়েছেন।

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা