আরজেডি বিধায়ক দলের নেতা হিসাবে ফের নির্বাচিত তেজস্বী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: তাঁর নেতৃত্বেই সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে শোচনীয় ফল করেছে রাষ্ট্রীয় জনতা দল। কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রেখেছে। তবু লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বীর উপরেই আস্থা রাখলেন আরজেডি’র নবনির্বাচিত বিধায়করা। সোমবার (১৭ নভেম্বর) পটনায় আরজেডি বিধায়ক দলের বৈঠকে পরিষদীয় নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন লালু পুত্র। বৈঠকে বিধানসভা ভোটে মহাজোট এবং আরজেডির ভরাডুবি নিয়েও বিশেষ আলোচনা চলছে।

সদ্য সমাপ্ত বিহার বিধানসভার ভোটে ভূমিশয্যা নিয়েছে রাষ্ট্রীয় জনতা দল। গত বার ৮০ আসনে জিতে একক বৃহত্তম দলের তকমা পাওয়া আরজেডি এবার কোনও মতে ২৫টি আসন পেয়েছে। অল্পের জন্য বিরোধী দলের তকমা রক্ষা পেয়েছে। ২৪৩ আসন বিশিষ্ট বিহারে বিরোধী দলের মর্যাদা পেতে দরকার ২৫ আসন। ভোটে ভরাডুবির পরেই লালুর পরিবারের অশান্তি প্রকাশ্যে এসেছে। নিজের কিডনি দিয়ে যিনি আরজেডি সুপ্রিমোর প্রাণ বাঁচিয়েছিলেন সেই লালু-কন্যা রোহিনী পরিবারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। এমনকি রাজনীতিকেও আলবিদা জানিয়েছেন। দিদি রোহিনীর পদাঙ্ক অনুসরণ করে বাপের বাড়ি ছেড়েছেন লালুর আরও তিন মেয়ে। সবার আভিযোগ তেজস্বী ও তাঁর কোঠারির বিরুদ্ধে।

এদিন পটনায় দলের নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তেজস্বী। ওই বৈঠকে সদ্য সমাপ্ত নির্বাচনে ইন্ডিয়া জোটের ভরাডুবি নিয়ে আলোচনা হয়। কিভাবে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানো হবে, তা নিয়েও বিস্তারিত চর্চা হয়। সূত্রের খবর, বৈঠকে পরিষদীয় দলের নেতা হিসাবে তাঁর পরিবর্তে নতুন কাউকে বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তেজস্বী। কিন্তু নবনির্বাচিত বিধায়করা রাজি হননি। তাঁরা লালু পুত্রের উপরেই আস্থা প্রদর্শন করেন।

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট গায়ে জড়িয়ে মদ্যপান, বিতর্কের ঝড় উঠতেই সাফাই রীতেশের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য