সরকারি স্কুলের মেধাবীদের জন্য বিমান সফরের আয়োজন করলেন এই রাজ্যের মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নম্বর ভালো পেলে শুধু সার্টিফিকেট নয়, এবার পুরস্কার হিসেবে বিমান ভ্রমণ! মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে অনন্য পদক্ষেপ তেলেঙ্গানা সরকারের। পরীক্ষায় সেরা ফল করা ছাত্রছাত্রীদের পুরস্কার হিসেবে দেওয়া হলো বিমান সফর ও আরাকু ভ্যালি ভ্রমণের সুযোগ।

তেলেঙ্গানার নালগোণ্ডা জেলার টিপ্পার্থি মণ্ডলের সরকারি স্কুলগুলির মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে অভিনব পদক্ষেপ নিলেন রাজ্যের সড়ক, ভবন ও চিত্রগ্রহণ মন্ত্রী কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডি। এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের জন্য তিনি বিশেষ বিমান সফর ও বিশাখাপত্তনম-আরাকু ট্যুরের আয়োজন করেছেন। সরকারি স্কুল পরিদর্শনের সময় মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভালো ফল করা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ চমক থাকবে। সেই কথা রাখতেই মেধাবী পড়ুয়াদের হায়দরাবাদে তাঁর ক্যাম্প অফিসে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাঁদের হাতে ব্যক্তিগতভাবে বিমানের টিকিট ও উপহার তুলে দেন তিনি। 

জানা গিয়েছে, বিভিন্ন সরকারি স্কুলের মোট ১৪ জন ছাত্র ছাত্রছাত্রী শনিবার হায়দরাবাদ থেকে বিমানে করে বিশাখাপত্তনম রওনা দেবে। দুই দিনের এই সফরে আরাকু উপত্যকা ঘোরার পাশাপাশি তিনতারা হোটেলে থাকার ব্যবস্থাও করা হয়েছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও স্বাছ্যন্দের জন্য শিক্ষকদেরও সঙ্গে পাঠানো হচ্ছে। অনেক পড়ুয়ার কাছেই এটি জীবনের প্রথম বিমানযাত্রা। স্বপ্নপূরণের আনন্দে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা জানায়, এতদিন শুধু আকাশে উড়োজাহাজ দেখেই তারা ভাবত কবে এমন সুযোগ আসবে। এখন নিজেরাই বিমানে চড়তে পারবে, যা তাদের কাছে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। 

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে মন্ত্রী তাঁদের বড় স্বপ্ন দেখার পরামর্শ দেন। তিনি বলেন, শুধুমাত্র চাকরি পাওয়াই লক্ষ্য হওয়া উচিত নয় বরং এমন জায়গায় পৌঁছতে হবে যাতে অন্যদের কর্মসংস্থান তৈরি করা যায়। স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে এখন নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, শিক্ষা দারিদ্র্য দূর করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। অর্থের অভাবে কোনও মেধা যেন হারিয়ে না যায়, সেই লক্ষ্যেই সরকার শিক্ষাক্ষেত্রে জোর দিচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির নেতৃত্বে তেলেঙ্গানায় সরকারি শিক্ষা পরিকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরেন। ইয়ং ইন্ডিয়া ইন্টিগ্রেটেড রেসিডেন্সিয়াল স্কুল ও তেলেঙ্গানা পাবলিক স্কুলের মতো প্রকল্পে বড় বিনিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি।

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

দুর্গাপুজো উপলক্ষ্যে রেশনে চালের সঙ্গে মিলবে ময়দা-চিনি ও সুজি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনা পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য