পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকার যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিশ্বের মানুষ যখন জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল, তখন পাকিস্তান সরকার করেছে বড় ঘোষণা। জানিয়েছে তাদের দেশে প্রতি লিটার পেট্রোলের দাম ৬ টাকা এবং হাই-স্পিড ডিজেলের (HSD) দাম ৬.৮০ টাকা কমানো হয়েছে।  

পাকিস্তান সরকারের একটি নতুন বিজ্ঞপ্তি অনুসারে, দাম কমানোর পর পেট্রোলের দাম প্রতি লিটারে ৪০৩.৭৮ টাকা এবং হাই-স্পিড ডিজেলের দাম ৪০২.৭৮ টাকায় পৌঁছেছে। জ্বালানির এই নতুন মূল্য শনিবার (২৩ মে) থেকে কার্যকর হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান সরকার জ্বালানির দাম কমালো। গত সপ্তাহে পেট্রোল ও ডিজেলের দাম ৫ টাকা কমানো হয়েছিল। তবে দাম কমানোর পরেও যে দামে জ্বালানি বিক্রি হচ্ছে তা মধ্যবিত্তের নাগালের বাইরে বলেই জানাচ্ছেন সেখানের সাধারণ মানুষ।  

আরও পড়ুন: মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

পাকিস্তানে পেট্রোল প্রধানত ব্যক্তিগত যানবাহন, ছোট গাড়ি, রিকশা এবং দুই চাকার যানবাহনে ব্যবহৃত হয় ।  অন্যদিকে হাই স্পিড ডিজেল মূলত ভারী পরিবহন খাতে এবং বড় জেনারেটরে ব্যবহৃত হয়। এখন দাম কমালেও ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজরায়েল যুদ্ধ শুরু করার পর শাহবাজ শরিফের সরকার প্রাথমিকভাবে ৬ মার্চ প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৫৫ টাকা বাড়িয়েছিল। তারপর ২ এপ্রিল পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম ৫৫ শতাংশ বৃদ্ধি করা হয়। তবে  বর্তমানে গড়ে ৬ টাকা দাম কমালেও পাকিস্তানের সাধারণ মধ্যবিত্তের কতটা উপকার হবে তা নিয়ে  অনেকেই প্রশ্ন তুলেছেন।  

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৮ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে