সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি:  তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা মানুষের। সকাল থেকেই কাঠফাটা রোদ। যা জনজীবনকে নাজেহাল করে তুলেছে। বৃষ্টির কোনও দেখা নেই। এদিকে দিনদিন বেড়েই চলেছে তাপমাত্রা। সেই তালিকায় নাম রয়েছে বেঙ্গালুরুরও। অসহ্য গরম থেকে বাঁচতে এবার বেঙ্গালুরুর এক তরুণী অভিনব একটি উপায় শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে কাছের একটি হোটেলে গিয়ে শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি রুম) একটি ঘর বুক করেছেন প্রিয়া পাল নামে ওই তরুণী। ইতিমধ্যেই সেই ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুর্হুতে ডিজিটাল) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজিনদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে।

বেঙ্গলুরুর বাসিন্দা প্রিয়া পাল সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, তীব্র গরম থেকে বাঁচতে কাছের একটি হোটেলে গিয়ে উঠেছেন তিনি। হোটেলের সেই ঘরটি শীতাতাপ নিয়ন্ত্রিত। তিনি ওই ঘরে বসে বিশ্রাম করছেন। স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। সেই সঙ্গে ভিডিওর একটি জায়গায় লেখাতে উল্লেখ করা হয়েছে, ‘তাপমাত্রা সহ্যসীমার বাইরে চলে গিয়েছে। বাড়িতে গরম সামলানোর মত পরিস্থিতি নেই। তাই একপ্রকার বাধ্য হয়েই বাড়ির পাশের একটি হোটেলে এসি রুম বুক করার সিদ্ধান্ত নেওয়া।’

 

View this post on Instagram

 

A post shared by PRIYA PAL🦋 Content Creator (@priyaa.pall)

 

ভিডিওর কমেন্ট সেকশনে ওই তরুণী গোটা বিষয়টির সমন্ধে বলেছেন। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। প্রিয়ার মন্তব্য, ‘দিনদিন গরমে যা পরিস্থিতি তৈরি হচ্ছে তা আর সহ্য করা যাচ্ছে না। এই মুর্হুতে এয়ার কন্ডিশনার ছাড়া থাকা অসম্ভব হয়ে পড়ছে। আমরা বৃষ্টির আশা করলেও তা একেবারেই হচ্ছেনা। এয়ার কন্ডিশন কিনবো বলে ঠিক করেছিলাম। তবে কিছু সমস্যার কারণে কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়। তাই শেষ অবধি বাড়ির কাছে হোটেলে এসি রুম বুক করার সিদ্ধান্ত নেওয়া হয়।’ ভিডিওটির প্রতিক্রিয়ায় নেটিজিনরা নানা রকম মন্তব্য করেছেন। কেউ কেউ আবার গোটা ঘটনায় নিজের সঙ্গে মিলও খুঁজে পেয়েছেন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…