রিল বানানো নিয়ে আপত্তি, বাবার গুলিতে ঝাঁঝরা প্রতিভাবান টেনিস খেলোয়াড় রাধিকা যাদব

মর্মান্তিক ঘটনা হরিয়ানার গুরুগ্রামে! গুলি চালিয়ে মেয়েকে হত্যা করল পাষণ্ড বাবা। মেয়েটি রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা হরিয়ানার গুরুগ্রামে! গুলি চালিয়ে মেয়েকে হত্যা করল পাষণ্ড বাবা। মেয়েটি রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় ছিলেন। বৃহস্পতিবার (১০ জুলাই) গুরুগ্রামে টেনিস খেলোয়াড় মেয়ে রাধিকা যাদবকে গুলি চালিয়ে হত্যা করেছে তাঁর বাবা। কিন্তু কেন? মৃত্যুকালে রাধিকার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। বৃহস্পতিবার (১০ জুলাই) হরিয়ানার গুরুগ্রামে ২৫ বছর বয়সী মেয়ের উপর গুলি চালিয়ে হত্যা করে তাঁর বাবা। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে, আজ সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ গুরুগ্রামের ৫৭ নম্বর সেক্টরে অবস্থিত টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের পারিবারিক বাসভবনের প্রথম তলায়। রাধিকা যাদবের বাবা তাঁকে পরপর পাঁচটি গুলি চালিয়েছেন।

যার মধ্যে তিনটি গুলি তাঁর বুকে লেগেছে। রাধিকাকে রক্তাক্ত অবস্থায় পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি, তিনি মারা গিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ রাধিকার বাবাকে গ্রেফতার করেছে। কিন্তু মেয়েকে খুন করলেন বাবা? পুলিশ জানিয়েছে, রাধিকা খুবই ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাতেন। মেয়ের রিলের প্রতি আসক্তিতে বিরক্ত ছিলেন রাধিকার বাবা। সেই ক্ষোভেই মেয়েকে খুন করেছেন কিনা ব্যক্তি, তা জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, “আমরা হাসপাতাল থেকে তথ্য পেয়েছি যে ২৫ বছর বয়সী এক তরুণী মারা গিয়েছেন। তার শরীরে তিনটি গুলি লেগেছে। আমরা মহিলার কাকার সঙ্গে দেখা করেছি কিন্তু তিনি কিছু বলেননি। তারপর আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে মহিলার বাবা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। রাধিকা যাদবের আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) র‍্যাঙ্কিং ছিল ১১৩ একজন ডাবলস টেনিস খেলোয়াড় হিসেবে। তিনি বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন। রাধিকা যাদবের জন্ম ২৩শে মার্চ, ২০০০ সালে এবং তিনি ITF ডাবলসে শীর্ষ ২০০ জনের মধ্যে ছিলেন। পুলিশ তাঁর বাবার ব্যবহৃত বন্দুকটি জব্দ করেছে। বিষয়টি এখন তদন্তাধীন।

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা