মুম্বই পুরসভা ভোটে লড়তে জোট গঠন উদ্ধবের

সাংবাদিক সম্মেলনে ঘোষণা ঠাকরের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জোট করে বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করবে উদ্ধব ঠাকরে। তারা হাত ধরতে চলেছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের পৌত্র প্রকাশ আম্বেদকরের দল বঞ্চিত বহুজন আগাড়ির সঙ্গে।  উদ্ধব ঠাকরে শিবিরের কিছুদিন ধরেই কথা চলছিল। গত রবিবারও তাদের মধ্যে কথা হয়েছে।

জানা গিয়েছে, প্রকাশ আম্বেদকরের দলের সঙ্গ জোট করে মুম্বই পুরসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঠিক করেছিল শিন্ডে শিবির। তাদের সঙ্গে দফায় দফায় আলোচনাও চলে ।  তাদের সেই যাবতীয় চেষ্টা এবং আলোচনা জলে গেল। বিজেপিও চেয়েছিল একনাথ শিবিরের হাত ধরুক প্রকাশ আম্বেদকর। বিজেপির সেই আশা জলে ঢেলে প্রকাশ আম্বেদকর হাত ধরলেন উদ্ধব ঠাকরের। 

জোট গঠনের খবর দিতে গিয়ে সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে বলেন, আজ ২৩ জানুয়ারি। মহারাষ্ট্রবাসীর কাছে দিনটি আবেগের। এই দিনে জন্ম নিয়েছিলেন বালসাহেব ঠাকরে। আমি এটা শুনে খুশি হয়েছি, যে মহারাষ্ট্রবাসী চেয়েছিল, আমরা দুই দল একসঙ্গে মিলিত হয়। মুম্বই পুরসভার আসন্ন নির্বাচনে আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবি। ঠাকরে আরও বলেন, এটা জেনে খুশি হবেন, যে আমাদের দুইজনের ঠাকুর্দা সমসাময়িক ছিলেন। মহারাষ্ট্রে দলিত এবং পিছিয়ে থাকা মানুষদের জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। সেই অতীত ঐতিহ্য বজায় রাখতে আমরা আসন্ন পুরসভার নির্বাচনে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।  কে কটি আসনে প্রার্থী দেবে, তা আলোচনা করে ঠিক করা হবে। 

আরও পড়ুন রাহুলের ভারত জোড়ো যাত্রায় পাওয়ার, সমর্থন উদ্ধবেরও

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ