চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে নির্বাচনী উত্তাপ যত বাড়ছে, ততই আলোচনার কেন্দ্রে উঠে আসছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয় থালাপতি। তবে কলাথুরের রাস্তায় এখন নজর কাড়ছেন আরেক ‘বিজয়’, হুবহু তাঁর মতো দেখতে এক ব্যক্তি।

৩৫ বছরের বিজয় মাধি, পেশায় স্টেজ ড্যান্সার, গত ১৫ বছর ধরে ‘বিজয় লুকঅ্যালাইক’ হিসেবে পরিচিত। চেহারা, চালচলন থেকে শুরু করে বিখ্যাত সংলাপ—সব মিলিয়ে তিনি যেন জীবন্ত প্রতিচ্ছবি। বর্তমানে তিনি সক্রিয়ভাবে তামিলগা ভেট্রি কাজাগাম  (TVK)-এর হয়ে কলাথুরে প্রচার চালাচ্ছেন।

বিজয় মাধির কথায়, ‘আমি যেখানে যাই, মানুষ আমাকে খুব সম্মান দেয়। অনেকেই আমাকে সত্যিকারের বিজয় ভেবে এগিয়ে আসে, সেলফি তোলেন।‘ তাঁর উপস্থিতিতে মুহূর্তের মধ্যে ভিড় জমে যাচ্ছে, যা প্রচারে আলাদা মাত্রা এনে দেয়। এখনও পর্যন্ত অভিনেতা বিজয়ের সঙ্গে তাঁর দেখা হয়নি। তবে নির্বাচনের পর জিতলে প্রথম ইচ্ছা—সরাসরি দেখা করা।বিজয় মাধির  আরও বলেন, ‘আমি চাই, উনি আমাকে নিজের ভাইয়ের মতো ভাবুন।‘ দলের জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী বিজয় মাধি। তাঁর দাবি,   ‘TVK-র জয়ের সম্ভাবনা ১০০ শতাংশ। মানুষের মধ্যে বিজয়কে নিয়ে বিপুল সম্মান রয়েছে।‘

কলাথুরের পাশাপাশি তিনি পেরাম্বুর এলাকাতেও প্রচার বাড়ানোর পরিকল্পনা করছেন। একইসঙ্গে TVK প্রার্থী ভি এস বাবুকেও তিনি ‘মানুষের প্রতিনিধি’ হিসেবে তুলে ধরেছেন। নির্বাচনের ময়দানে আসল বিজয়ের পাশাপাশি তাঁর এই ‘লুকঅ্যালাইক’-এর উপস্থিতিও যে আলাদা উত্তেজনা তৈরি করছে, তা বলাই যায়।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ