মহারাষ্ট্র সরকারকে জনসন অ্যান্ড জনসনের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার নির্দেশ

সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জনসন অ্যান্ড জনসন-কে কেন্দ্র করে মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্ত কলমের খোঁচায় খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। বুধবার বম্বে হাইকোর্টের গৌতম প্য়াটেল এবং বিচারপতি এসজি দিগের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে বলেছে, সংস্থা আগের মতই পণ্য উৎপাদন, বন্টন ও বিক্রি করতে পারবে। রাজ্য সরকার তাদের কোনওভাবেই বাধা দিতে পারবে না। 

মহারাষ্ট্র সরকার গত ১৫ এবং ২২ তারিখ সেপ্টেম্বর জনসন অ্যান্ড জনসনের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করে। গত ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকার তাদের লাইসেন্স বাতিল করে দেয়। ২০ সেপ্টেম্বর নির্দেশিকা জারি করে জানায়, অবিলম্বে সংস্থাকে বেবি পাউডার তৈরি ও বন্টন বন্ধ করে দিতে হবে। রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনজন অ্যান্ড জনসন বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তকে ডিভিশন বেঞ্চ বলেছে, ‘কঠোর’, ‘অযৌক্তিক’, এবং ‘অন্যায়’।   এই বিষয়ে কোনও দ্বিমত নেই যে কোনও সংস্থার তৈরি পণ্যের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরী। কিন্তু কোনও সংস্থাকে এভাবে বন্ধ করে পণ্য উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটানো যায় না। মহারাষ্ট্রে সরকারের উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের বার্তা – শাসনবিভাগের কাজ নয় হাতুড়ি দিয়ে পিঁপড়ে মারা। আর এটা আরও বেশি লজ্জাজনক যে রাজ্য সরকার সংস্থার তৈরি পণ্য পরীক্ষার জন্য নেওয়ার পর দীর্ঘদিন কেটে গিয়েছে। কিন্তু তারা এখনও সময় করে উঠতে পারেনি ওই পণ্য পরীক্ষার। তাদের এই গা ঢিলেমি মনোভাবের জন্য কোনও সংস্থা ক্ষতির মুখ দেখতে পারে না। 

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের