ভেস্তে গেল বিয়ে,রিসেপশনের দিন বরকে ফেলে প্রেমিকের হাত ধরে পগার পার কনে

Share:

নিজস্ব প্রতিনিধি : বিয়ের দিন পার্লারে গিয়ে কনে সাজল হবু বউ। কিন্তু পার্লারে গিয়ে আর ফিরল না কনে। সোজা প্রেমিকের হাত ধরে পালালেন তরুণী। বিয়েবাড়িতে আয়োজনের কোনো কমতি ছিল না। সব প্রস্তুতি নেওয়া হয়েছিল আগে থেকেই। বিয়ের দিনও বাকি সব ছিল স্বাভাবিক। শেষ পর্যন্ত ভেস্তে গেল বিয়ে। খালি হাতে ফিরে গেল বর।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের টিটিনগর থানা এলাকায়। চলছিল বিয়ের রিসেপশন। বাড়ি ভর্তি লোকজন। সকলের মুখে হাসি। এদিকে রিসেপশনে নেই কনে। কনের কথা মনে পড়তেই খোঁজ খোঁজ রব ওঠে চারিদিকে। কিন্তু খুঁজলে হবে কি রিসেপশনের দিন পুরনো প্রেমিকের হাত ধরে পগার পার কনে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন বর।

বিয়ের দিন নিয়মমতো কনের বাড়িতে পৌঁছায় বরপক্ষ। কনের পরিবারের লোকজনও বসেছিলেন বিয়ে দেখবেন বলে। দেরি দেখে তারা বাড়িতে খোঁজ করেন। দেখা যায়, পার্লার থেকে বাড়িতেই ফেরেননি কনে। কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যায় সবার কাছে। বর বাড়ি ফিরে যান।

এই নিয়ে টিটিনগর এলাকার এক স্টেশন হাউস অফিসার সুধীর আরাজারিয়া জানান, টিটিনগর এলাকার বাসিন্দা আশীষ রজকের সঙ্গে সামাজিক নিয়ম মেনে বিয়ে হয়েছিল রোশনি সোলাঙ্কির। রোশনি ছিল গঞ্জবাসোদার বাসিন্দা। আশীষ বিয়ের বরযাত্রী নিয়ে গঞ্জবাসোদা গিয়েছিলেন। বুধবার ভোপালে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন ছিল। রিসেপশনের পার্টির জন্য, বর আশীষ ও কনে রোশনি দুজনেই বিউটি পার্লারে যান। কিন্তু পার্লার থেকে দেখা গেল আশীষ বের হচ্ছে। কিন্তু দেখা মিলল না কনের।

এই নিয়ে বরের বোন বলেন, এক অপরিচিত যুবক গাড়িতে জোর ধাক্কা দেয় তাকে। এরপর গাড়ি ঘুরিয়ে রোশনিকে সোজা গাড়িতে তুলে নেন। প্রথমে দেখে অপহরন মনে হচ্ছিল। তবে এখন পরিস্কার। ওই অপরিচিত যুবক আর কেউ নয়, রোশনির প্রাক্তন প্রেমিক।

এই নিয়ে মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, রোশনি অঙ্কিত নামের একটি ছেলেক ভালবাসত। একথা রোশনির পরিবার খুব ভাল করেই জানত। তবুও জোর করে আশিষের সঙ্গে বিয়ে ঠিক করে। তাদের বিয়েও হয়। কিন্তু রিসেপশনের দিন প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় রোশনি।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের