অতিরিক্ত রায়তা চাইতে গিয়ে প্রাণ খোয়াতে হল খদ্দেরকে  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেস্তরাঁয় গিয়ে কোন খাবার ভালো লাগলে অতিরিক্ত চাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে এই ঘটনা শুনলে আপনিও অবাক হবেন। রেস্তরাঁয় গিয়ে পছন্দের ডিশটি আরেকবার চাইতে গেলে দশবার ভাববেন। তেমনই অবাক করা ঘটনা ঘটেছে। হায়দ্রাবাদের পুঞ্জাগুত্তায় অতিরিক্ত রায়তা চাওয়ার অপরাধে পিটিয়ে খুন করা হল খদ্দেরকে। অভিযোগের তীর এই এলাকার একটি বিখ্যাত বিরিয়ানির দোকান জয়েন্ট মেরিডিয়ান বিরিয়ানি রেস্টুরেন্ট-এর বিরুদ্ধে।

হায়দ্রাবাদের চন্দ্রলোক এলাকার বাসিন্দা লিয়াকত। ঘটনাটি ঘটেছে রবিবার(১০ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ। লিয়াকত এই রেস্তরাঁয় গিয়ে বিরিয়ানি অর্ডার দেন। সঙ্গে রায়তা পরিবেশন না হওয়ায় হোটেলের কর্মচারীদের থেকে রায়তা চান। তখনই শুরু হয় বাকবিতণ্ডা। শেষে ব্যক্তিকে হোটেলের মালিক ও কর্মচারীরা একটি ঘরের ভেতর নিয়ে গিয়ে তালা বন্ধ করে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনা নতুন নয়। হোটেলে এর আগেও মারামারির ঘটনা ঘটেছে। হোটেলের কর্মচারীরা খারাপ ব্যবহার করে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে ঘটনার পর পুলিশ রেস্তোরাঁয় এসে আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। লিয়াকতকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। রেস্টুরেন্ট-এর সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন