ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের অভিযোগে যে যুবককে জেলে পাঠিয়েছিলেন তাঁকেই বিয়ে করার জন্য জেদ ধরলেন  তরুণী। এই দাবি শুনে হতভম্ব  থানার পুলিশ কর্তারাও।  পুলিশ জানায় তরুণী যাকে বিয়ে করতে চাইছেন তিনি বর্তমানে কারাগারে বন্দি। অভিযুক্তকে বাইরে আনা সম্ভব নয়। সেই কথা শুনে কিছুক্ষণ পরেই থানার বাইরে গিয়ে অ্যাসিডের বোতলে চুমুক দেন তরুণী  । ঘটনাকে ঘিরে থানায় ব্যপক হট্টগোল শুরু হয় এবং পুলিশ তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোরখপুরে। জানা গিয়েছে, তরুণী গোরখপুরের চৌরি চৌরা থানায় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।  বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে  যুক্ত হতে বাধ্য করার অভিযোগ আনেন যুবকের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে। তারপরেই  শনিবার (২৫ জুলাই)  ওই তরুণী  আবারও চৌরি চৌরা থানায়  এবং পুলিশকে অভিযুক্ত যুবককে ডেকে আনতে বলে। সে  জানায়, ‘আমি তাকে বিয়ে করতে চাই।’ পুলিশ উত্তরে জানায়, সেটা সম্ভব সম্ভব নয়  কিন্তু  তরুণী  তার সিদ্ধান্তে অটল ছিল। পুলিশ জানিয়েছে তার পরেই  সে থানার বাইরে গিয়ে  পার্স থেকে এক বোতল  অ্যাসিড বের করে পান করে তরুণী। এই দৃশ্য দেখে পুলিশ তার কাছে ছুটে যায়।   সঙ্গে সঙ্গে চৌরি চৌরা সিএইচসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে  তার অবস্থার অবনতি হলে তাকে জেলা হাসপাতালে রেফার করা হয়।

আরও পড়ুন: বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

পুলিশ জানিয়েছে, মেয়েটির পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং বর্তমানে তার অবস্থা  স্থিতিশীল। এই ঘটনায়, চৌরি চৌরা থানার সিও কুন্দন কুমার সিং জানান যে, এক তরুণীর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন।  

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর